রোহিঙ্গা বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র কমিটি প্রধানের শেখ হাসিনার প্রশংসা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম

মিয়ানমারের নির্যাতিত উদ্বাস্তু লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাজ্য পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রথম নারী সভাপতি এলিসিয়া কিয়ার্নস এমপি। একইসাথে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

লন্ডনে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে সেন্ট্রাল হল ওয়েস্টমিনিস্টারে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠকে তিনি এ সব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ লন্ডনে অনুষ্ঠানরত পার্লামেন্টারি সিকিউরিটি ইন্টেলিজেন্স ফোরাম (পিএসআইএফ) সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

বৈঠকে এলিসিয়া কিয়ার্নস তথ্যমন্ত্রীকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে লাখ লাখ উদ্বাস্তু রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন, তা বিশ্ব অঙ্গনে অত্যন্ত প্রশংসিত এবং আমরা মনে করি জাতিসংঘ ও আন্তর্জাতিক অঙ্গনের চাপের মাধ্যমে মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য করতে আরও কাজ করা প্রয়োজন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এ দিন পিএসআইএফ সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান জেমস ফ্রেঞ্চ হিলের সাথেও বৈঠক করেন।

এ সাইডলাইন বৈঠকে তিনি কংগ্রেসম্যানের কাছে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন এবং মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে সহায়তার আহবান জানান। পিএসআইএফ সম্মেলনে যোগদানরত যুক্তরাষ্ট্রের আরকানসাসের কংগ্রেসম্যান জেমস হিল এ বিষয়ে ভূমিকা রাখবেন বলে জানান।

সন্ধ্যায় বাংলাদেশ বিষয়ে যুক্তরাজ্য পার্লামেন্টের অল পার্টি গ্রুপের সভাপতি রুশনারা আলী এমপির সাথে বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বহুমাত্রিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া প্রসঙ্গে আলোচনা করেন তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

একাত্তর/জো
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে। বুধবার (৭...
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কোনো বিকল্প ছিলো না মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, শেখ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর