ক্ষমতা পাকাপোক্ত করার ব্যবস্থা করেছে আওয়ামী লীগ: ফখরুল 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতা পাকাপোক্ত করার ব্যবস্থা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিকল্পিতভাবে বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করার ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার।

‘দেশে টিপিক্যাল বাকশাল কায়েম করা হয়েছে। আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে এসেছে। এবারের আন্দোলন কিছু নতুন মাত্রা পেয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, সব দল আজ এক হয়ে কর্মসূচি দিয়েছে। রাষ্ট্র সংস্কারে ৩১দফা বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়েছে। আজ দেশের সমস্ত মানুষ এক হয়েছে।

জনগণকে বাদ দিয়ে ক্ষমতা এককভাবে ভোগ করতে চাওয়া আওয়ামী লীগের চরিত্র বলেও মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, বড়, ছোট বা মাঝারি দল গুরুত্বপূর্ণ নয়। আজ পুরো দেশ সংকটে। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে আর সময় নেই, সকলকে ঐক্যবদ্ধ হয়ে এখনই রাজপথে নামতে হবে।

তিনি বলেন, দ্রুত পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন নয়তো পালাবার পথও পাবেন না।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রসঙ্গও টানেন দলের মহাসচিব।

তিনি বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। পরিবারের পক্ষ থেকে বিদেশে নেয়ার জন্য চিঠি দেয়া হলেও সুযোগ মিলছে না।

‘ডাক্তাররাও বলে দিয়েছেন দেশে যতটুকু চিকিৎসা দেয়া সম্ভব তা তারা করেছেন, এখন বিদেশে নেয়া জরুরি হয়ে পড়েছে।’

মির্জা ফখরুল বলেন, সরকারের প্রতি আবারও আহ্বান অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন, নয়তো কিছু হলে দায় সরকারের ওপর বর্তাবে।

আরবি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর