বাংলাদেশ পরাশক্তিদের খেলার ক্ষেত্র: ফখরুল

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম

বাংলাদেশ পরাশক্তিগুলোর খেলার ক্ষেত্র হিসেবে ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিচ্ছেন, তাতে পরিষ্কার হয় আওয়ামী লীগ সেই ক্ষেত্র তৈরি করেছে। 

শুক্রবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে যোগ দেওয়ার আগে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বাংলাদেশ আজ বৃহৎ শক্তিগুলোর মর্যাদার লড়াইয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহার হচ্ছে। এটা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। এজন্য দায়ি আওয়ামী লীগ সরকার। 

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ইমেজ: একাত্তর

তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়, সেটা প্রমাণিত হয়েছে। বিএনপি নির্বাচন চায়, তবে এ সরকারের অধীনে নয়। তাই সরকারের পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
 
বিএনপি সংঘাত কিংবা গোলযোগ চায় না জানিয়ে ফখরুল আরও বলেন, তাদের লক্ষ্য একটাই- তা হলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা।

একাত্তর/এসি
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর