সাইবার নিরাপত্তা আইন আরও খারাপ: ফখরুল 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সরকারের করা নতুন সাইবার নিরাপত্তা আইন আরও খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের নাম বদলে দিলেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট চলে গেল, বাতিল হয়ে গেলো, আর তার জিনিসগুলো থাকলো না! এটা (সাইবার সিকিউরিটি আইন) আরও খারাপ আইন।

কেন খারাপ সেই ব্যাখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, এই আইনে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই যেকোনো সময় যে কাউকে গ্রেফতার করতে পারবে, জিজ্ঞাসাবাদ করতে পারবে।

‘এই আনে যেকোনো সময়, যেকোনো মুহূর্তে মামলা দিতে পারবে, যেটা আগে ছিল না।’

বুধবার সংসদে পাশ হয়েছে সাইবার নিরাপত্তা আইন। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন এই আইন পাশ করা হলেও এ নিয়ে অনেকেই উদ্বেগ জানিয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, একটা অক্টোপাসের মতো তারা (সরকার) গিলে ফেলেছ আপনাকে। চেপে ধরেছে। দম বন্ধ হয়ে যাচ্ছে।

‘সেই দম বন্ধ করা পরিবেশ থেকে শ্বাস নেয়ার মতো পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, মুক্তির পরিবেশ সকলকে মিলে সৃষ্টি করতে হবে।’

এসময় ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ১৬ ও ১৭ তারিখের রংপুর ও রাজশাহী অঞ্চলের রোড মার্চ সফল করার আহ্বান জানান তিনি।

আরবি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর