শনিবার থেকে আওয়ামী লীগের টানা কর্মসূচি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম

এবার টানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কর্মসূচি শুরু হচ্ছে শনিবার থেকে, চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভায় এ কর্মসূচি নির্ধারণ করা হয়।

বিএনপির পক্ষ থেকে টানা কর্মসূচি ঘোষণার একদিন পরই আওয়ামী লীগের কর্মসূচি এলো। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচি ঘোষণা করে সাংবাদিকদের দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি জানে তাদের নির্বাচনে জয়ী হওয়ার কোন সম্ভাবনা নেই। সেজন্যই তারা গণতন্ত্রের ধোঁয়া তুলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

‘বিএনপি যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা,’ বলেন হানিফ।

আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

আওয়ামী লীগের টানা কর্মসূচিতে যা থাকছে

  • ২৩ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ।
  • ২৫ সেপ্টেম্বর উত্তরা ও যাত্রাবাড়ীতে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
  • ২৭ সেপ্টেম্বর টঙ্গিতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ। একই দিন ঢাকা উত্তর আওয়ামী লীগের উদ্যোগের মিরপুরের কাফরুলে সমাবেশ।
  • ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচি এবং একই দিন বাদ আসর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল।
  • ২৯ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা। সারাদেশে একই কর্মসূচি।
  • ৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ।
  • ০৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ।



     

     
আরবি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর