ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তে জাতীয় পার্টির শঙ্কা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ পিএম

ইউরোপীয় ইউনিয়নের আগামী নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তে শঙ্কিত জাতীয় পার্টি। দেশে বড় ধরনের সংঘাত হতে পারে বলেও মনে করছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার পেশাজীবী সংগঠনের নেতাদের জাতীয় পার্টিতে যোগ দেয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নির্বাচনের পরিবেশ দেখতে গেলো কয়েক মাসে ইইউ’র প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের প্রতিনিধি, নির্বাচন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।

সেই বৈঠকগুলো শেষে আগামী জাতীয় নির্বাচন ঘিরে সংঘাতের শঙ্কার পাশাপাশি নির্বাচনের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে সংস্থাটি।

ইইউ’র এ সিদ্ধান্তে শঙ্কা জানিয়েছে সংসদের বিরোধীদল।

জাপা চেয়ারম্যান বলেন, সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।

জি এম কাদের বলেন, ‘সরকার ক্ষমতায় না থাকতে পারলে তাদের বিরাট দুর্গতি হবে, এমন আশঙ্কায় বিরোধী দলের সাথে সহিংসতায় জড়াতে পারে। দুই দলই মাঠে নামলে বড় ধরনের সহিংসতা হতে পারে। দেশও জাতি এমন অবস্থায় ধ্বংসের পথে চলে যেতে পারে। দায়িত্বশীল যারা আছেন, তাদের এ নিয়ে চিন্তা করা উচিত।

এসময় আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে, তাই নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি।

এদিকে, ইইউ তাদের চিঠিতে নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো শঙ্কার কথা জানায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আমাদের প্রধান নির্বাচন কমিশনারকে ইইউ চিঠি পাঠিয়েছে। চিঠিতে কোন শঙ্কার কথা উল্লেখ নেই। শুধু তারা অবহিত করেছেন পূর্ণাঙ্গ দল পাঠাবেন না।

 

একাত্তর/আরএ
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর