বিএনপির রাজনীতি কবরে যাওয়ার সময় হয়ে গেছে: কাদের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম

বিএনপি ১৯৭১ এর বাংলাদেশ নয়, দুর্নীতি আর স্বৈরাচারের বাংলাদেশ চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি রাজনীতি কবরস্থানে যাওয়ার সময় এসেছে গেছে।

শনিবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘কৃষক সমাবেশে’ তিনি এসব কথা বলেন। বিএনপি- জায়মাত সরকারের আমলে নির্যাতনের শিকার ও নিহত শহিদ কৃষকদের স্মরণে সমাবেশের আয়োজন করে কৃষক লীগ। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ছাড়া ক্ষমতার মঞ্চে আর কারো কাছে গণতন্ত্র নিরাপদ নয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে তিনি বলেন, তারা বলে (কর্মসূচি পালনে সরকারের কাছে) আর অনুমতি নেবে না। অবৈধ সরকারের কাছ থেকে অনুমতি নেবে না। তাহলে অবৈধ সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির আবেদন কেন? এ সরকার যদি অবৈধ হয়, এখানে কেন আবেদন?

বিএনপির রাজনীতি কবরে যাওয়ার সময় হয়ে গেছে: কাদের

তিনি বলেন, বিএনপিকে জিজ্ঞেস করতে চাই- ৪৮ ঘণ্টার আলটিমেটাম কই? আলটিমেটাম ভুয়া, এক দফা ভুয়া, বিএনপি হচ্ছে ভুয়া। ৩২ দল ভুয়া, আন্দোলন ভুয়া, ক্ষমতা দখল ভুয়া, ভুয়া দল। তার সব কিছুই ভিত্তিহীন।

নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জোরদার খেলা হবে। সামনে নভেম্বর, তারপরে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, ফাইনাল খেলা, খেলা হবে। কৃষক ভাইয়ের খেলা হবে। প্রস্তুত হয়ে যান। নেত্রী আসছেন তিনি ডাক দেবেন। তিনি যখন ডাক দেবেন, রাস্তায় নেমে আসবেন।’

সংসদ উপনেতা  মতিয়া চৌধুরী বলেন, আজকে সারাদেশে কৃষকরা যখন সুখে আছে, তখন বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। 

বিএনপির রাজনীতি কবরে যাওয়ার সময় হয়ে গেছে: কাদের

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘ চালের দাম দুই-তিন বছরের চেয়ে অনেক কম। কিছু পণ্যের দাম একটু বেশি, পেঁয়াজ-আলু। এটা উৎপাদনের জন্য। নানা কারণে উৎপাদন কম হয়েছিল। গত বছর পেঁয়াজ ফেলে দিতে হয়েছে। আলু বিক্রি করতে পারেনি। কৃষক এবার আলু কম (চাষ) করেছে। আমি জানি, রিকশা-ভ্যানচালক, নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, এগুলোর দাম কমানোর জন্য।

বিএনপির রাজনীতি কবরে যাওয়ার সময় হয়ে গেছে: কাদের

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, আপনাদের (বিএনপি) রাস্তায় আস্ফালন করে লাভ নেই। যদি নির্বাচনে বাধা দেন, তাহলে রাজপথে প্রতিহত করবো।

বিএনপির রাজনীতি কবরে যাওয়ার সময় হয়ে গেছে: কাদের

দলটির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী নির্বাচন যথাসময়ে এ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। কেউ আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা আর কাউকে দেশের কোনো ক্ষতি করতে দেবো না।

কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ প্রমুখ।

একাত্তর/এসি

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর