ব্রাহ্মণবাড়িয়ায় সাজু, লক্ষ্মীপুরে ফারুক নৌকার প্রার্থী

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১০:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ আসন দুটিতে প্রার্থী চূড়ান্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গণভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন দলনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পরে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে মো. শাহজাহান আলী সাজু ও লক্ষ্মীপুর-৩ আসনে গোলাম ফারুককে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। 

আসন দুটিতে আওয়ামী লীগ প্রার্থীদের নাম প্রকাশ করে তিনি বলেন, বিএনপির টার্গেট মিথ্যাচার ও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। নির্বাচন হবে সংবিধান সম্মত আর নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে দেশি-বিদেশি কোনো চাপ, নিষেধাজ্ঞা প্রভাব ফেলবে না।

গত ৩০ সেপ্টেম্বর মারা যান  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি একেএম শাহজাহান কামাল। পরে এক অক্টোবর সংসদ সচিবালয় এই দুই আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে উপ-নির্বাচন সম্পন্ন করতে হয়। ৩০ সেপ্টেম্বর আসন শূন্য হওয়ার তারিখ হিসেবে এই দুই আসনে উপ-নির্বাচন সম্পন্ন করতে হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।

মঙ্গলবার (৩ অক্টোবর) শূন্য ঘোষিত এই দুই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১১ অক্টোবর (বুধবার) মনোনয়ন দাখিলের শেষদিন, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর (বৃহস্পতিবার), মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর (বুধবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ অক্টোবর (বৃহস্পতিবার), প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর (শুক্রবার) এবং ভোটগ্রহণ ৫ নভেম্বর।

একাত্তর/এসি
রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই বলে উল্লেখ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপ-নির্বাচন নিয়ে ‘কারচুপি ও অনিয়মের’ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ।
বিচার নিয়ে অপমানজনক কোনো মন্তব্য সহ্য করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে না। আইন তার নিজস্ব গতিতে চলে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদীয় বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ক্ষমতাসীনদের উদ্দেশ্য বলেছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের নাম শুনলেই আপনারা ভয় পেয়ে যান কেন? এখানে ভয়ের কি আছে! তিনি বলেন,...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর