উপ-নির্বাচনে অনিয়ম, বিচার বিভাগীয় তদন্ত চান রওশন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপ-নির্বাচন নিয়ে ‘কারচুপি ও অনিয়মের’ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ।

এক বিবৃতিতে তিনি এ ব্যাপারে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার এই বিবৃতি গণমাধ্যমে পাঠান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ।

বিবৃতিতে রওশন বলেন, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের  সংসদ উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় উক্ত নির্বাচনের ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠে এসেছে। সে জন্য নির্বাচন কমিশন উক্ত আসনের গেজেট প্রকাশ স্থগিত রেখে একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে আমি জানতে পেরেছি।

রওশন বলেন, আমি মনে করি, এ ব্যাপারে একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া বাঞ্চনীয়। আমি আশা করি নির্বাচন কমিশন এ ব্যাপারে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

অভিযোগ ওঠায় লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেবে ইসি।

 

কেএসএইচ
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করেছে সরকার।
রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই বলে উল্লেখ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুধু বিরোধিতার জন্য প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করবে না রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। বাজেট প্রণয়নে সরকারের আন্তরিকতার পরিচয় পেয়েছে বলেও জানিয়েছে জাতীয় পার্টির এই অংশটি।
আগামী তিন বছরের জন্য রওশন এরশাদকে চেয়ারপারসন নির্বাচিত করলো জাতীয় পার্টি (রওশন)। শনিবার ১০ জাতীয় কাউন্সিলের মাধ্যমে এ নির্বাচন করা হয়। দলের মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী মামুনুর রশীদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর