ঢাকায় সন্ত্রাসী জড়ো করছে বিএনপি: কাদের

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৩:৪৬ পিএম

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিএনপি সারাদেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তবে আওয়ামী লীগ নাশকতা সৃষ্টিকারীদের সমুচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার শেখ রাসেল দিবস উপলক্ষে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা সভা ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রের পরামর্শ শোনা হবে তবে সংবিধান থেকে এক চুল নড়বে না সরকার। যত ভয়ভীতিই দেখানো হোক কোনো লাভ হবে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের বাইরে থেকে টাকা আনছে। আর সে টাকায় মির্জা ফখরুল সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

নির্বাচন সামনে রেখে সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিদেশ থেকে আসা কোনো বার্তায় কাজ হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ যতদিন সাথে আছে ততদিন কোনো বার্তায় লাভ হবে না।

সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে এবং আগামী নির্বাচনেও আওয়ামী লীগই জয়ী হবে বলে আশা প্রকাশ করে দলটির সাধারণ সম্পাদক। 

আরবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর