সংবাদভাষ্য

ফিলিস্তিন নিয়ে একটি কথাও বললেন না চরমোনাই পীর!

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৬:৪৫ পিএম

ধর্মকে ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিলের রাজনীতিতে সিদ্ধ চরমোনাই পীর একটা কথাও বললেন না ফিলিস্তিনের নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে। বরং ইসলামের ঝাণ্ডাধারী চরমোনাই এখন সরকার পতনের দাবিতে আগামী তিন নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন।

শুক্রবার রাজধানীর বায়তুর মোকাররমের দক্ষিণ গেটে ইসলাম আন্দোলনের ছাত্র ও যুব সংগঠনের সমাবেশে দেয়া ভাষণে শুধু চরমোনাই পীর না, তার দলের একজন নেতাও তাদের বক্তব্যে ফিলিস্তিন ইস্যু নিয়ে কোনো কথা বলেননি। বরং এক নেতা বলেছেন, ফিলিস্তিনিরা যদি অধিকার আদায় করার জন্য বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে তবে অধিকার আদায় করার জন্য আমরাও ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি।

গাজা উপত্যকায় ইসরাইলি বোমা হামলায় নিহত, আহত ও নির্যাতিত ফিলিস্তিনের মুসলিম জনগোষ্ঠীর সমর্থনে এবং ইসরায়েলের বিরুদ্ধে ২০ অক্টোবর শুক্রবার বিশ্বব্যাপী বিক্ষোভ সমাবেশ হয়েছে।

অথচ ঢাকায় চরমোনাই পীরের সমাবেশে সরকার পতনের দাবিতে বক্তব্য রাখলেও সেখানে ইসরাইলের বোমা হামলায় নিহত, আহত ও নির্যাতিত ফিলিস্তিনের গাজা উপত্যকার মুসলিম জনগোষ্ঠীর জন্য একটা কথাও বলেননি। শুক্রবারের সমাবেশে যোগ দেয়া অনেককেই বলতে শোনা গেছে, ফিলিস্তিনি নির্যাতিত মানুষের জন্য একবারের জন্যও ‘দিল’ গলেনি চরমোনাই পীরের।

সমাবেশে বক্তব্য রাখা নেতাদের বক্তব্য পর্যালোচনা করে এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নেতাদের বক্তব্য বিশ্লেষণ করেও ফিলিস্তিনিদের বিষয়ে কথা পাওয়া যায়নি।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দীর্ঘ বক্তব্য দিয়েছেন। যার প্রতিটা শব্দ ছিলো সরকারের বিরুদ্ধে। সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।

এজন্য তিন নভেম্বরের সমাবেশে যোগ দিতে বলেছেন। তার দীর্ঘ বক্তব্যে কোথাও উচ্চারণ করেননি ফিলিস্তিনে ইসরাইলের বোমা হামলায় নিহত হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর কথা।

শুধু তিনি নয়, সমাবেশে বক্তব্য রাখেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমানসহ আরও অনেকে।

এদের মধ্যে শুধুমাত্র সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, ফিলিস্তিনিরা যদি অধিকার আদায় করার জন্য বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, তবে অধিকার আদায় করার জন্য আমরাও ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি। দিল্লির গোলামী আমরা মানবো না। আর দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ তার বক্তব্যে বলেন, ইজরায়েলের হামলায় নিহতদের শাহাদাৎ কামনা করছি। এর বাইরে নেতাদের কেউই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটা কথাও বলেননি।

তবে, দলের এই সরকারবিরোধী সমাবেশ নিয়ে সাধারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা গেছে। তারা বলছেন, চরমোনাই মন্ত্রী, এমপি হওয়ার জন্য পাগল হয়ে গেছেন। কিন্তু তিনি গাজার মুসলমানদের জন্য একটা কথাও বললেন না। যদি সেটা আমেরিকার বিরুদ্ধে চলে যায় তাহলে তার স্বপ্ন পূরণ হবে না। এজন্য তিনি ইসরাইলে বিরুদ্ধে কথা বলেননি। চুপ ছিলেন।

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সাক্ষাৎ করবেন। 
ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর