অস্ত্রোপচার শেষে সিসিইউতে খালেদা জিয়া

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৪৭ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছে। বৃহস্পতিবার এই অস্ত্রোপচার করা হয়। পরে তাকে পুনরায় সিসিইউতে নেওয়া হয়েছে।
 
বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে অপরারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয় খালেদা জিয়াকে। অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। 

এরপর রাত ৯টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্র থেকে আসা তিন চিকিৎসকের নেতৃত্বে এই অস্ত্রোপচার সফল হয়েছে। ফলে খালেদা জিয়ার লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

অস্ত্রোপচারের সময় খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন। খালেদা জিয়াকে অস্ত্রোপচারের আগে দুপুরে তার মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসক মতবিনিময় করেন বলেও জানা সূত্রটি।

এআর
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর