বায়তুল মোকাররমেই আওয়ামী লীগের সমাবেশ, জানালো ডিএমপি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:২৪ পিএম

আওয়ামী লীগকেও তাদের পছন্দের জায়গা বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ডিএমপির পক্ষ থেকে একাত্তরকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন জানিয়েছিলেন, বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে ২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

দুই দলের সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপির শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিকেল চারটার দিকে বৈঠকে বসেন। বৈঠকে দুই দলকে শর্তসাপেক্ষে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

২৮ অক্টোবর পূর্বঘোষিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে শুক্রবার বিকেল থেকেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে এখানে এসে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী।

শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে ছোট ছোট মিছিল নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় অন্তত ১৫ থেকে ২০টি ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।

আওয়ামী ২৮ অক্টোবর যে শান্তি ও উন্নয়ন সমাবেশ ডেকেছে, তার দুটি বিকল্প জায়গা ঠিক করতে পুলিশ চিঠি দিয়েছিল। পাশাপাশি সমাবেশ নিয়ে সাতটি তথ্য জানতে চেয়েছিল।

জবাবে পুলিশকে দেওয়া চিঠিতে আওয়ামী লীগ জানায়, তারা বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকেই সমাবেশ করবে। চিঠিতে বলা হয়, ‘২৮ অক্টোবর (শনিবার) শান্তি ও উন্নয়ন সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি (মঞ্চনির্মাণ ও প্রচার-প্রচারণার কার্যক্রম) ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এমতাবস্থায় স্বল্প সময়ের মধ্যে অন্য কোনো ভেন্যুতে নতুনভাবে সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা দুরূহ ব্যাপার।’

একাত্তর/আরএ
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর