সারা দেশে হরতাল পালন করছে বিএনপি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৫৯ এএম

হামলা করে শনিবারের মহাসমাবেশ পণ্ড করে দেয়ার অভিযোগ তুলে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি।

সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে শনিবার এ হরতালের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে পৃথকভাবে হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ ও জামায়াত। 

অন্যদিকে হরতালে বিএনপির সঙ্গে মাঠে থাকার ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদও। শনিবার রাতে এক বিবৃতিতে তারা এ সমর্থনের কথা জানায়। এদিকে হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও হরতালের ডাক দেওয়ার তথ্য জানানো হয়েছে। এছাড়া বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন। 

দুপুর পৌনে একটার দিকে পুলিশ ও বিএনপির সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষকেই মুখোমুখি অবস্থানে দেখা যায়। বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে। কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে বেলা সোয়া একটার দিকে আগুন দেয় উত্তেজিত নেতাকর্মীদের।

এরপর বেলা একটা ৪০ মিনিটের দিকে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে রাখা গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশের জলকামান দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়।

পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো, গাড়ি ও পুলিশ বক্সে আগুন দেয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় নয়াপল্টনে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর এ হরতালের ঘোষণা এলো।

 

এআর
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর