আবারও পুরনো চেহারায় বিএনপি-জামায়াত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৭:৪৪ পিএম

রাজধানী ঢাকাতে শান্তিপূর্ণ সমাবেশের নামে আবারও পুরোনো চেহারায় ফিরেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নগরীর বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর-আগুন, সাংবাদিক ও পুলিশের ওপর হামলা করেছে। এরই মধ্যে তাদের হামলায় নিহত হয়েছেন এক পুলিশ সদস্য।

শনিবার রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে অনড় বিএনপিকে শেষ পর্যন্ত সেখানেই সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ। 

অপরদিকে বিএনপির জোট শরিক অনিবন্ধিত ও স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ আহবান করলে পুলিশ তাদের কোনো অনুমতি দেয়নি। অনুমতি না পেয়ে তারা দৈনিক বাংলা মোড় থেকে নটরডেম কলেজের সামনে পর্যন্ত অবস্থান নেয়।

বিএনপি কর্মীরা সমাবেশে যোগ দিতে শুক্রবার রাত থেকেই সমাবেশ স্থলে আসতে শুরু করে। তবে শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা সমাবেশ আসতে থাকে। দুপুরের পর থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অনেকটা বেপরোয়া হয়ে উঠে। 

প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, দুপুরের পর কাকরাইল মোড়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে হামলা চালায়। এসময় একদল লোক প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে যায়। এসময় তারা বাসভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। 

কাকরাইল এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায়। বিএনপি কর্মীরা এসময় তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তারা কাকরাইল পুলিশ বক্সেও আগুন দেয়। কাকরাইলের আইডিবি ভবন সংলগ্ন ব্যাটারি গলিতেও একটি গড়ি ভাঙচুর করে বিএনপি কর্মীরা। এছাড়াও রাজধানীর মিন্টো রোডের মুখে একটি বাসে ভাংচুর করে তারা।

এদিকে সমাবেশের অনুমতি না পেলেও জামায়াতে ইসলামী রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করতে মরিয়া হয়ে উঠে। সকাল থেকেই জাময়াত কর্মীরা জড়ো হতে থাকে। দুপুর একটার পর জামায়াত কর্মীরা পুলিশের তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীর একটি ভেঙে নটরডেম কলেজের সামনে চলে যায়। 

দুপুর পৌনে তিনটার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে বিজয়নগর এলাকা রণক্ষেত্রে হয়ে ওঠে।। সমাবেশে যোগে দেয়া বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে। তারা বিজয়নগর প্রধান সড়ক ও বিভিন্ন গলি থেকে পুলিশের ওপর এই হামলা চালায়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। দুপুর আড়াইটার দিকে শিল্পকলা একাডেমির সামনে অগ্নিসংযোগ করে বিএনপি ও জামায়াত কর্মীরা।

এছাড়া বিজয়নগর, নয়াপল্টন, কাকরাইল, আরামবাগ, সেগুনবাগিচাসহ বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে বিএনপি-জামায়াত কর্মীরা। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিএনপি-জামায়াত কর্মীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের আক্রমণাত্নক অবস্থা দেখে মনে হচ্ছে ২০১৩-২০১৪ সালে বিএনপি জামায়াত যে চেহারায় সেই একই চেহারায় ফিরে আসছে তারা। ইতিমধ্যে রাজধানীর বেশ কয়েক জায়গায় তারা হামলা চালিয়েছে সাংবাদিকদের ওপর। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া জার্নালিস্ট শেখ নাসির। বিএনপি কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রাজারবাগ এলাকায় একুশে টেলিভিশনের গাড়িতে হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করে জামায়াত-বিএনপির কর্মী। এসময় আহত হন একুশে টিভির সাংবাদিক তৌহিদুর রহমান ও ক্যামেরাপারসন আরিফুর রহমান। 

এদিকে আরামবাগ মোড়ে তিনটি কলেজের সামনে বিএনপির কর্মীদের হাতে লাঞ্ছিত হতে হয়েছেন ভোরের কাগজের ফটো সাংবাদিক মাসুদ পারভেজ আনিস। তিনি জানিয়েছেন, তাকে মারধর করে ক্যামেরা নিয়ে গেছে যুবদল ও জামায়াত কর্মীরা। তিনি বলেন, আওয়ামী লীগের পোস্টার ফেস্টুনে রাস্তার মাঝে আগুন দেওয়ার ছবি তুলতে গেলে তারা হামলা চালায়।  নয়াপল্টন সংলগ্ন নাইটেঙ্গেল মোড়ে বিএনপি কর্মীদের হাতে আহত হয়েছেন সময় টিভির সাংবাদিক মারুফ। বিএনপি-জামায়াতের হামলায় মারাত্মক আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক রাফসানজানি।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর