পুলিশ-বিএনপি সংঘর্ষের সূত্রপাত যেভাবে

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৫:২৬ পিএম

রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে আগে থেকেই উত্তাপ ছিলো সারা দেশে। প্রধান দুই দল এবং তাদের জোটভূক্ত দলগুলোর বিভিন্ন স্থানে সমাবেশ নিয়ে সতর্ক প্রহরায় ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল রাজনৈতিক দলগুলো তাদের সমাবেশের কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিএনপি কর্মীদের। কিন্তু কীভাবে এই সংঘর্ষের সূত্রপাত।

যা ঘটেছিলো

ঘটনার সূত্রপাত হয়েছিলো দুপুর একটার পর। যখন আওয়ামী লীগের সমাবেশে যোগ দেয়ার জন্য গাজীপুর থেকে একটি বড় গাড়িবহর তেজগাঁওয়ের দিক থেকে এসে কাকরাইল মসজিদের সামনে দিয়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের দিকে যাচ্ছিলো।

বাসগুলোকে দেখে বিএনপির উপস্থিত নেতাকর্মীসহ যারা বিএনপির পক্ষে বা সরকার বিরোধীদের পক্ষের সমাবেশে ছিলেন তারা উত্তেজিত হয়ে পড়েন এবং সেখান থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। পরবর্তীতে বাসগুলো যখন চলে যায়- তখন পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা চলতে থাকে এবং এক পর্যায়ে তারা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এরপর পুলিশ ও বিএনপি এবং বিরোধীদের সংঘর্ষ শুরু হয়।

ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশ বক্সে আগুন দেয়। তারা জাজেস কমপ্লেক্সের গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর করে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মধ্যে বাসে আগুন দেন।

এরপর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কাকরাইল মসজিদের সামনে থেকে শুরু করে বিএনপির পল্টন কার্যালয় পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপি কার্যালয়ের সামনে থেকে পুলিশ বিএনপির সব নেতাকর্মীদের সরিয়ে দেয়। পুলিশ এসময় প্রচুর টিয়ারশেল, গুলি ও সাউন্ড গেনেট ছুড়েছে।

ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিভিন্ন ছোট ছোট গলিতে আশ্রয় নেয় বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকেই তাদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবসে হামলা চালায় বিএনপির কর্মীরা। আগুন ধরিয়ে দেয় রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে।

সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছের প্রায় অর্ধ শতাথিক পুলিশ।

এদিকে পুলিশের ওপর হামলা চালিয়ে পাল্টা পুলিশকে দোষারোপ করে রোববার দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি।

 

কেএসএইচ
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর