নাশকতার ভিডিও দেখে স্তম্ভিত কূটনীতিকরা: শাহরিয়ার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৯:০৭ পিএম

বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের অবহিত করতে ব্রিফিংয়ের আযোজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই ব্রিফিংয়ে বিভিন্ন ফুটেজ দেখানো হয় তাদের। যা দেখে তারা ‘স্তম্ভিত’ হয়ে গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তবে ব্রিফিংয়ে অংশ নেওয়া কূটনীতিকরা কোনো প্রশ্ন করেননি।

সোমবার ৪৮টি দেশের রাষ্ট্রদূত ও বিদেশি সংস্থাকে রাজনৈতিক পরিস্থিতি জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়।

সেখানে তাদের নাশকতার ভিডিও ফুটেজ দেখানো হয়। এসময় রাষ্ট্রদূতদের নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পর্কে আবারো নিশ্চয়তা দেয় পররাষ্ট্র মন্ত্রনালয়।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘আজকের ডিপ্লোম্যাটিক ব্রিফিংটি খুব স্বল্প সময়ের নোটিশে করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সূচনা বক্তব্যে যা যা ঘটেছে, বিশেষ করে ২৮ অক্টোবর বিএনপি ও জামায়াতের বিভিন্ন সন্ত্রাসী হামলা, জ্বালাও-পোড়াও, প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ এবং গেট ভেঙে ভেতরে ঢোকা, পুলিশ কর্মকর্তা ও সদস্য যারা দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন, তাদের যেভাবে মেরেছে, সেগুলো আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমে পাওয়া।’

‘বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি যা সবার কাছে আছে, সেগুলো কূটনীতিকদের দেখানো হয়েছে এবং তাদের অভিব্যক্তি থেকে এটুকু বলতে পারি যে তারা স্তব্ধ হয়ে গেছেন।’

তিনি বলেন, ‘তাদের কোনো প্রশ্ন ছিলো না, তারা আমাদের এই প্রেজেন্টেশনের পরিপ্রেক্ষিতে কোনও প্রশ্ন করেননি। তারা শুনেছেন এবং তাদের আমরা লিখিতভাবে পুরো জিনিসটা দিয়েছি।’

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-চীন-রাশিয়া- ভারতসহ ৪৮ দেশের প্রতিনিধি অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ ব্রিফিংয়ে। তাদের সামনে একে একে উপস্থাপন করা হয় ২৮ অক্টোবর এবং তার পরদিন দেশজুড়ে বিএনপির তাণ্ডব।

ব্রিফিংয়ে উপস্থিত আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদেরসাোকদের বমন্ত্র বলেন, ‘আমরা এখানে বলছি না যে তাদের নীরবতা মানে তারা সব বিষয়ে একমত হয়েছেন। আমরা এমনও বলছি না যে নীরবতা মানে তারা আমাদের সঙ্গে একমত না। আমরা যেটি বলছি-উনাদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছিলো। কিন্তু উনারা কোনও প্রশ্ন করেননি। তার মানে আমরা যতটুকু বুঝতে পারি, আমরা যে ব্যাখ্যা দিয়েছি,সেটি অন্ততপক্ষে পরিষ্কার হয়েছে। উনারা বিষয়টি মেনে নিয়েছেন বা নেননি, সেটি বলার দায়িত্ব আমার না। সেটি বলার দায়িত্ব উনাদের।’

কেএসএইচ
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যাবে বলে কূটনীতিকদের জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার "কোনো চাপ অনুভব করছে না" এবং "ভয়" শব্দটি আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিধানে নেই।সোমবার ফরেন সার্ভিস...
ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজন করেছে বিএনপি।মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।অনুষ্ঠানে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর