বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে রাজপথে আওয়ামী লীগ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০১:০১ পিএম

বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টার অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। এছাড়াও রাজধানীজুড়ে সতর্ক অবস্থান নিয়ে আছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার ভোর থেকেই সংসদীয় আসন এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল করেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু এভিনিউয়ে সকাল থেকেই অবস্থান নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তারা বঙ্গবন্ধু এভিনিউ ও এর আশপাশের রাস্তায় মিছিল বের করে। তাদের সাথে যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। 

এ সময় নেতারা বলেন, শান্তির পক্ষে তাদের মাঠে অবস্থান। বিএনপি অবরোধের নামে কোনো অশান্তি অরাজকতা করলে তাদের প্রতিহত করা  হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, বিএনপি যে নাশকতা শুরু করেছে তাতে তাদের সাথে আর কোন আলোচনা বা সংলাপ হবে না। বিএনপিকে প্রতিহত করা হবে।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে জনজীবনে অবরোধ কর্মসূচির প্রথম দিন তেমন কোনো প্রভাব দেখা যায়নি। 

রাজধানীর সব গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল করতে গেছে অন্যান্য দিনের মতোই। 

আরবি
সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর