কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত দুই

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০১:০০ পিএম

কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, এ ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ পুলিশ সদস্য।

মঙ্গলবার সকালে জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সুতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে

নিহতরা হলেন- ছাত্রদল কর্মী রেফায়েত মিয়া ও কৃষক দল নেতা বিল্লাল হোসেন।

স্থানীয়রা জানান, সকালে বিএনপির নেতাকর্মীরা উপজেলার ছয়সুতি বাসস্ট্যান্ড এলাকায় পিকেটিং করতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে অবরোধকারীরা পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় পুলিশ প্রথমে টিয়ারসেল ছোড়ে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর বেপরোয়া হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়। 

তারা জানান, এসময় পুলিশের গুলিতে রেফায়েত মিয়া ঘটনাস্থলে নিহত হন। একই সঙ্গে বিল্লাল মিয়াকে গুরুতর আহত অবস্থায় জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়। 

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে কুরিয়ারচর থানার ওসিসহ ১৫ পুলিশ আহত হয়েছে। তিনি একজন নিহতের খবর জানিয়েছেন বলেন, আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একাত্তর/এসি
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর