আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম বাড়ছে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম বাড়ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়ন ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। এবার ২০ হাজার টাকা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

রোববার রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের আটটি বিভাগ, আটটি বিভাগের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা নেওয়া হবে। আমাদের যারা মনোনয়ন ফরম সংগ্রহ করবে তাদেরকে ৫০ হাজার টাকা করে জমা দিতে হবে।

কবে থেকে ফরম বিতরণ শুরু হবে সেই প্রশ্নে তিনি বলেন, এটা আমরা জানাব। প্রস্তুতি আমরা শুরু করেছি। আবার কেউ যদি অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চান, সেটারও সুযোগ আছে।

কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেওয়া হবে বলে জানান কাদের।

রাজনীতিতে সংঘাত আর সহিংসতার মধ্যেই আগামী সংসদ নির্বাচন আয়োজনের ৯০ দিনের ক্ষণ গণনা শুরু গত ১ নভেম্বর শুরু হয়েছে।

আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সাংবিধানিক সংস্থাটি।

নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি এগিয়ে নেওয়ার পাশাপাশি রেওয়াজ অনুযায়ী আগামী ৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সার্বিক বিষয়ে অবহিত করবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি।

ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের তারিখ রেখে নভেম্বরের প্রথমার্ধে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি রয়েছে ইসির।

কেএসএইচ
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর