তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের আনন্দ মিছিল

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই সন্ধ্যায় আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে আনন্দ মিছিল বের করবে আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।

বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে কমিশন থেকে জানানো হয়েছে।

আর তফসিল ঘোষণার পরই আনন্দ মিছিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

এদিন সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধবিরোধী এক অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, তফসিল ঘোষণার পর শত শত জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সর্বস্তরের জনগণ আনন্দ মিছিল করবে।

আনন্দ মিছিলে ফলে সন্ত্রাসীরা ভেসে যাবে এবং তাদের খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন মায়া।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনে থেকে আনন্দ মিছিল করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

অবরোধে নাশকতা ঠেকাতে মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। তারা দফায় দফায় তারা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের মূল সড়কে অবরোধবিরোধী মিছিল করে।

অবরোধবিরোধী সমাবেশে মায়া বলেন, দু একটা চোরাগোপ্তা হামলা করে তফসিল ঘোষণা ঠেকানো যাবে না।

সমাবেশে দলের নেতারা বলেন, মানুষ নির্বাচনমুখী। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না আওয়ামী লীগ।

আরবি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর