সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপে বসবে না আওয়ামী লীগ: হাছান

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০২:২৬ পিএম

বিএনপি সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তার দল সন্ত্রাসী কোনো দলের সঙ্গে সংলাপ বা আলোচনায় বসবে না।

তিনি বলেন, ‘সন্ত্রাস, নাশকতা করে মানুষ পুড়িয়ে বিএনপি রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে সংলাপ বা আলোচনায় বসবে না আওয়ামী লীগ।’

সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপির জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে  এসব মন্তব্য করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশে মানুষ পুড়িয়ে হত্যার মিশনে নেমেছে বিএনপি। রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।

‘বিএনপির সাথে কোন সংলাপ নয়, বরং যারা নাশকতার সাথে জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করছে সরকার।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে বিএনপি নাশকতা করতে পারে বলেও সতর্ক করেন তথ্যমন্ত্রী।

এদিন সকালে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদ নির্বাচন এগিয়ে আসার কারণে হাতে সময় না থাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আর সুযোগ নেই।

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরই সন্ধ্যায় আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে আনন্দ মিছিল বের করবে আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।

আরবি 
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর