এবারও জোট করে ভোটের লড়াইয়ে আওয়ামী লীগ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম

নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও জোটবদ্ধ হয়ে ভোটের লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে যে তফসিল ঘোষণা হয়েছে তাতে অংশগ্রহণকারী দলগুলো জোটবদ্ধ হয়ে লড়তে চাইলে শনিবারের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য ইসি বলেছিলো।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার বলেন, আওয়ামী লীগ বলেছে, তারা জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করবে। আর সভাপতির স্বাক্ষরে তারা নমিনেশন দেবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন কোন দল আওয়ামী লীগের সঙ্গে থাকবে সেটা চিঠিতে উল্লেখ করা নেই।

নির্ধারিত সময়ের মধ্যে মোট ১০টি দলের পক্ষ থেকে জোটবদ্ধ হওয়ার কথা জানিয়ে চিঠি পাওয়ার কথা জানিয়েছে ইসি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়াকার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ ও তরীকত ফেডারেশন জোটবদ্ধ হয়ে নির্বাচনের কথা জানিয়েছে।

আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট করার বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দলের পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ একটি চিঠি দিয়েছেন।

এদিকে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু যে চিঠি দিয়েছেন, তাতে আবার বলা হয়েছে, জাতীয় পার্টির মনোনয়ন দেবেন তাদের দলের চেয়ারম্যান জি এম কাদের। জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে কোনো কিছুর উল্লেখ নেই তাতে।

দুটো চিঠির মধ্যে কোন চিঠিটি আমলে নেওয়া হবে, জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, বিষয়টি কমিশন দেখবে।

দলের সাইনিং অথরিটি (সই করার ক্ষমতা) কার- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নরমালি দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি হয়। এটা (জাপার বিষয়টি এখন) কমিশনকে বলতে হবে।’

অন্যদিকে তৃণমূল বিএনপি জোটবদ্ধ হয়ে নির্বাচনের কথা ইসিকে জানিয়েছে। ১৫ দল নিয়ে গঠিত প্রগতিশীল ইসলামী জোটের সঙ্গে গাঁটছড়া বাঁধবে বলে চিঠি দিয়ে জানিয়েছে।

বিকল্প ধারা বলেছে তারা মহাজাটের হয়ে নির্বাচনে অংশ নেবে।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর