‘একতরফা’ তফসিল ও নির্বাচন আয়োজনে উদ্বেগ ৪৭ নাগরিকের

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম

ঘোষিত তফসিল ও নির্বাচন আয়োজন প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ৪৭ বিশিষ্ট নাগরিক। 

সোমবার এক বিবৃতিতে তারা বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সরকার সম্প্রতি আরও একটি একতরফা নির্বাচন অনুষ্ঠানের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে ২৮ অক্টোবর পরবর্তী সময়ে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অজস্র মামলা দায়ের করা হচ্ছে, তাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। এরই মধ্যে বিরোধী দলের সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করা হয়েছে এবং বিভিন্ন প্রচারমাধ্যম ব্যবহার করে বিরোধী দলের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে।’ 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘এমন একটি পরিস্থিতিতে নির্বাচনের তফসিল ঘোষণা করার মাধ্যমে নির্বাচন কমিশন সরকারের একতরফা নির্বাচন অনুষ্ঠানের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখছে বলে আমরা মনে করি।

এ পরিস্থিতি বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমরা অতীতের দু’টি নির্বাচনের অভিজ্ঞতায় দেখেছি- একতরফা, বিতর্কিত ও সাজানো নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জবাবদিহিতা থাকে না; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সরকারের অজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়, দেশে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, গুম, খুন, দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থপাচার ভয়াবহ আকার ধারণ করে। এই পরিপ্রেক্ষিতে আরও একটি বিতর্কিত এবং একতরফা নির্বাচন অনুষ্ঠান বাংলাদেশকে গভীরতর সংকটে নিপতিত করবে বলে আমরা বিশ্বাস করি।’

এই নাগরিকেরা আরও বলেন, ‘আমরা এই পরিস্থিতিতে অবিলম্বে বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি দিয়ে তাদের এবং অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করে নির্বাচন উপযোগী একটি পরিস্থিতি সৃষ্টির উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা একই সঙ্গে সংলাপের পথ উন্মুক্ত রাখার স্বার্থে ইতিবাচক ভূমিকা পালন করার জন্য বিএনপিসহ  বিরোধী দলগুলোকে আহবান জানাচ্ছি।

আমরা মনে করি, অতীতের একতরফা নির্বাচনের অভিজ্ঞতার পরও দেশি-বিদেশি নানা মহলের সংলাপের আহ্বানকে উপেক্ষা করে সরকার যদি আরও একটি অনুরূপ নির্বাচন অনুষ্ঠানের দিকে অগ্রসর হয় তাহলে এর দায়-দায়িত্ব মূলত সরকারকে বহন করতে হবে।’


বিবৃতিতে স্বাক্ষর করেন:
১. আলী ইমাম মজুমদার, সাবেক কেবিনেট সচিব
২. আনু মুহাম্মদ, অর্থনীতিবিদ; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক
৩. স্বপন আদনান, ভিজিটিং প্রফেসর, লন্ডন স্কুল অব ইকনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্স
৪. দিলারা চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক
৫. শহিদুল আলম, আলোকচিত্রী
৬. শিরিন হক, মানবাধিকার কর্মী, 
৭. আসিফ নজরুল, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৮. সামিনা লুৎফা নিত্রা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৯. রেহনুমা আহমেদ, লেখক
১০. নূর খান লিটন, মানবাধিকার কর্মী 
১১. অরূপ রাহী, চিন্তক
১২. রাখাল রাহা, লেখক ও সম্পাদক
১৩. মাহবুব মোর্শেদ, কথাসাহিত্যিক ও সাংবাদিক
১৪. সাঈদ ফেরদৌস, অধ্যাপক, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়
১৫. মির্জা তসলিমা সুলতানা, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয 
১৬. রায়হান রাইন, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৭. সায়েমা খাতুন, লেখক ও নৃবিজ্ঞানী
১৮. আ-আল মামুন, অধ্যাপক, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, 
রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৯. সাখাওয়াত টিপু, কবি
২০. তবারক হোসেইন , সিনিয়র এডভোকেট 
২১. সুব্রত চৌধূরী, সিনিয়র এডভোকেট
২২. হানা শামস আহমেদ, মানবাধিকার কর্মী
২৩. নায়লা জামান খান, চিকিৎসক ও সমাজকর্মী
২৪. ড. মোশরেকা অদিতি হক, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২৫. সায়দিয়া গুলরুখ, সাংবাদিক
২৬. রেজাউর রহমান লেনিন, গবেষক ও মানবাধিকারকর্মী
২৭. ড. মারুফ মল্লিক, লেখক
২৮. মাইদুল ইসলাম, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অব পিটসবার্গ, যুক্তরাষ্ট্র
২৯. নাসরিন খন্দকার, নৃবিজ্ঞানী
৩০. এহ্সান মাহমুদ, কথাসাহিত্যিক 
৩১. মাহা মির্জা, লেখক ও গবেষক
৩২. বাকি বিল্লাহ, লেখক ও রাজনৈতিক কর্মী
৩৩. মনির হায়দার, রাজনৈতিক ভাষ্যকার 
৩৪. অমল আকাশ, শিল্পী ও সংগঠক
৩৫. আর রাজী, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
৩৬. মোহাম্মদ নাজিম উদ্দিন, কথাসাহিত্যিক
৩৭. ফারজানা ওয়াহিদ সায়ান, সঙ্গীতশিল্পী
৩৮. লতিফুল ইসলাম শিবলী, গীতিকবি
৩৯. ফেরদৌস আরা রুমী, কবি ও উন্নয়নকর্মী
৪০. রোজিনা বেগম, মানবাধিকার কর্মী
৪১. সাঈদ বারী, প্রকাশক
৪২. ড. সাদাফ নূর, গবেষক, ডারহাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
৪৩. মুহাম্মদ কাইউম, চলচ্চিত্র নির্মাতা
৪৪. জিয়া হাশান, লেখক
৪৫. আসিফ সিবগাত ভূঞা, লেখক
৪৬. জি এইচ হাবীব, সহকারী অধ্যাপক,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৪৭. ড. মোস্তফা নাজমুল মানছুর তমাল, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

এআর
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি এদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে আসেন, তাহলে আমাদের ভাবতে হবে আমরা সে শপথ অনুষ্ঠানে যাব কি না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন...
পঞ্চম সংসদ নির্বাচনে ১৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দারুণ লড়াইয়ের পর এককভাবে পেয়েছে ৬৮টি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর