জাসদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮৭ জন

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮৭ জন।

মঙ্গলবার  বিকেল ৫টা পর্যন্ত জাসদের মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে দলীয় সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে, গত ১৮ নভেম্বর বিকেল ৩টা থেকে জাসদের মনোনয়নপ্রত্যাশীরা দলীয় কার্যালয়ে এসে এবং অনলাইনে নির্ধারিত পাঁচ হাজার টাকা ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চার দিনে বিভিন্ন আসনের বিপরীতে দলটির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮৭ জন।

জাসদের মনোনয়নপত্র সংগ্রহকারী ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নেত্রকোনা-২ অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, সিলেট-৬ লোকমান আহমেদ, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী, মৌলভীবাজার-১ এ এম মোনায়েম মনু, লালমনিরহাট-১ ডাক্তার হাবিব মো. ফারুক, চাঁপাইনবাবগঞ্জ-১ অধ্যাপক আবু বাক্কার, চাঁপাইনবাবগঞ্জ-২ বীর মুক্তিযোদ্ধা মেহের আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল হামিদ রুনু, বগুড়া-৬ এ বি এম জাকিরুল হক টিটন, বগুড়া-৩ মো. নজরুল ইসলাম, বাগেরহাট-৩ শেখ নুরুজ্জামান মাসুদ, নওগাঁ-১ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. শাহজাহান, নওগাঁ-২ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, নওগাঁ-৩ বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী, নওগাঁ-৪ অ্যাডভোকেট মো. রিয়াজউদ্দিন, নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ-৬ অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন বুলবুল, সুনামগঞ্জ-১ এ কে এম ওহীদুল ইসলাম কবীর, ময়মনসিংহ-৯ অ্যাডভোকেট গিয়াসউদ্দিন, ময়মনসিংহ-১১ অ্যাডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহ-৭ রতন সরকার, ময়মনসিংহ-২ অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ-৪ অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, ঢাকা-১৬ মো. নুরুন্নবী, ঢাকা-৭ হাজী ইদ্রিস বেপারী, কিশোরগঞ্জ-৬ রফিকুল ইসলাম রাজা, টাঙ্গাইল-৮ মো. রফিকুল ইসলাম, হবিগঞ্জ-১ মো. আব্দুল মান্নান, রংপুর-৩ সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ মো. শাহজাহান, পটুয়াখালী-১ কে এম আনোয়ারুজ্জামান মিয়া, টাঙ্গাইল-৬ সৈয়দ নাভেদ হোসেন, বরিশাল-৩ কাজী সিদ্দিকুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ মো. আবদুর রহমান খান ওমর।

বৃহস্পতিবার সকাল ১০টায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টায় জাসদ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

এআর
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি এদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে আসেন, তাহলে আমাদের ভাবতে হবে আমরা সে শপথ অনুষ্ঠানে যাব কি না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন...
পঞ্চম সংসদ নির্বাচনে ১৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দারুণ লড়াইয়ের পর এককভাবে পেয়েছে ৬৮টি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর