বিএনপির অষ্টম দফার অবরোধ শুরু, স্বাভাবিক রাজধানী

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১০:৩৬ এএম

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিএনপির অষ্টম দফার অবরোধ শুরু হয়েছে। শেষ হবে বৃহস্পতিবার সকালে। এরপর এদিন সকাল থেকেই সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচিও রয়েছে দলটির।

শুরুতে রাজধানীর কোনো এলাকায় অবরোধের তেমন প্রভাব দেখা যায়নি। তার মধ্যে- এয়ারপোর্ট রোড, প্রগতি সরণি, রামপুরা, মহাখালী, গুলশান, বনানীসহ বিভিন্ন সড়কে নির্বিঘ্নে ঘুরছে গাড়ির চাকা। তবে ঢাকা থেকে দূরাপাল্লার গাড়ি ছেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।

রাজধানীর নতুন বাজার এলাকায় কয়েকজন গাড়ির চালক ও সহকারীর জানান, সকাল থেকেই স্বাভাবিকভাবে গাড়ি চালাতে পারছেন। কোথাও কোনো বাধার মুখে পড়েননি। কমতি ছিলনা  যাত্রীরও।

একই কথা জানান কয়েকজন সিএনজিচালিত অটোরিকশার চালকও। সড়কে মোটরযানের পাশপাশি রয়েছে রিকশাও।

এদিকে অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, এমনকি ফুট ওভার ব্রিজের ওপরে পুলিশের অবস্থান দেখা গেছে।

গত সাত দফায় বিএনপির অবরোধ-হরতাল কর্মসূচিতে মঙ্গলবার বিরতি রাখা হচ্ছে। এর বাইরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও কর্মসূচি থাকে না।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও তার সঙ্গে আন্দোলন করা ৩৯টি রাজনৈতিক দল।

একই দাবিতে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিলো বিএনপি ও সমমনা দলগুলো। ব্যাপক সহিংসতার মধ্যে সেই নির্বাচনে জিতে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

এবার ২০১৪ সালের মত একই দাবিতে আন্দোলন করছে বিএনপি। ফিরে এসেছে সংঘাতের পরিবেশ। যানবাহনে অগ্নিংযোগ আর নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। মঙ্গলবারও ঢাকার বাইরে গাজীপুরে একটি ট্রাকে এবং বাগেরহাটের রামপালে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সবশেষ সোনারগাঁওয়ে একটি মালবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে ওই ট্রাকের চালক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

একাত্তর/এসি
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর