পাবনায় ১০০ টাকায় এক বিঘা জমি!

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২১ পিএম

দেশের সবকিছুর দাম ঊর্ধ্বমুখী হলেও জমির দাম কি কমছে? পাবনায় নাকি এক বিঘা জমির দাম একশ’ টাকা। কোথাও আবার এক শতাংশ জমি মিলছে ৫৬৭ টাকায়। অবিশ্বাস্য হলেও পাবনার দুই প্রার্থীর হলফনামায় উঠে এসেছে এমন তথ্য।

পাবনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য মকবুল হোসেনের হলফ নামায় এমন তথ্যই উঠে এসেছে। তিনি দুই হাজার টাকায় ২০ বিঘা জমি কিনেছেন বলে হলফ নামায় উল্লেখ করেছেন।

অপরদিকে পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. পাঞ্জাব আলী বিশ্বাস ৬৭ শতাংশ জমি কিনেছেন ৩৮ হাজার টাকায়। সেই হিসেবে শতাংশ প্রতি জমির দাম পড়েছে ৫৬৭ টাকা। তার হলফ নামার তথ্য সেটাই বলছে। কিন্তু পাবনায় হঠাৎ জমির দাম এতো দর পতনের কারণটা কী?

পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন বলেন, জমিটা কেনা ৬০-৬৫ বছর আগে। চলনবিলে যখন পানির ভেতরে ছিলো তখন কেনা হয়েছিলো। কেনার সময় এই জমিতে কোনো ফসল হতো না।

অন্যদিকে পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস বলছেন, যে পরিমাণ অর্থ দিয়ে কেনা হয়েছে- তিনি তাই লিখেছেন। বানিয়ে কিছু করেননি।

এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সম্পদ গত পাঁচ বছরে বেড়েছে তিন গুণেরও বেশি। দুই গুণের বেশি সম্পদ বেড়েছে তার স্ত্রীর শেরীফা কাদেরের। ব্যাংকে নগদ টাকা, বাড়ি ভাড়া ও শেয়ার বেড়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দম্পতির।

২০১৮ সালে কাদেরের নগদ টাকা ছিলো ১৪ লাখ ৪৭ হাজার ৯৭৩ টাকা। বর্তমানে তা ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩ টাকা। স্ত্রী শেরীফা কাদেরের সম্পদ ছিল ২৭ লাখ ৬৪ হাজার ৭০১ টাকা। পাঁচ বছরে বেড়ে তা হয়েছে ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর আগে জমা ছিল ১৩ লাখ ২ হাজার ৪৩৫ টাকা। এবার হয়েছে ৩৫ লাখ ৯৫ হাজার ৭৯৩ টাকা। স্ত্রীর ছিলা ৪ লাখ ৭ হাজার ২৫৮ টাকা। তা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৯ হাজার ৩৫৯ টাকা।

হলফ নামার তথ্যমতে, রংপুর-১ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গার খামার কেন্দ্রিক আয় বেড়েছে ২৫ গুণ। নগদ অর্থের পরিমাণ বেড়েছে ৮ গুণ।

কুমিল্লা-৬ আসনে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের ব্যবসা বেড়েছে আড়াইগুণ। ঠিকাদারি ও ব্যবসার মূলধন বেড়েছে প্রায় ১৮ গুণ। ২০১৮ সালের দেয়া হলফ নামায় এইখাতে তিনি মূলধন দেখিয়েছেন ৮০ লাখ টাকা। এবার হলফনামায় তা হয়েছে ১৮ কোটি ১০ লাখ ৬৫ হাজার টাকা। বেড়েছে ঋণের পরিমাণও। ২০১৮ সালে ঋণ ছিলো প্রায় সাত কোটি ৩০ লাখ টাকা। বর্তমানে তা বেড়েছে হয়েছে প্রায় সাড়ে একুশ কোটি টাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩৭ জন। এর মধ্যে ৩টি বাতিল ও ৩৪টি বৈধ ঘোষণা দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

পাবনা-৩ আসনের বৈধ প্রার্থীরা হলেন- পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে মকবুল হোসেন (আওয়ামী লীগ), আব্দুল হামিদ মাস্টার (স্বতন্ত্র), মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি), মাহবুবুর রহমান জয় চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি), বেলাল মোল্লা (ন্যাশনাল পিপলস পার্টি), খায়রুল আলম (গণতন্ত্রী পার্টি), কামরুজ্জামান মো. হাদী (জাকের পার্টি) ও আবুল বাশার শেখ (জাসদ)।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে গালিবুর রহমান শরীফ (আওয়ামী লীগ), বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক (জাসদ), রেজাউল করিম (জাতীয় পার্টি), মো. পাঞ্জাব আলী বিশ্বাস (স্বতন্ত্র) ও মো. মনছুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।

 

একাত্তর/আরএ/কেএসইচ
শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। ভোটের ভাবনা মাথায় রেখে তৃণমূল আর কেন্দ্রের নেতাদের নিয়ে দীর্ঘ সাত বছর পর এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে সকাল থেকেই ব্যাপক...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় তিন কোটি টাকা খরচ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবচেয়ে বেশি অনলাইন বুলিইংয়ের শিকার হয়েছেন।
দেশি-বিদেশি চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্বাদশ জাতীয় নির্বাচন হলেও মানুষের অনাস্থা দূর করা যায়নি বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর