আওয়ামী লীগের সঙ্গে জোটে যাবো না: শমসের মবিন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে তৃণমূল বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট করার কোনো সম্ভাবনা নেই। তবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল। তাদের কার্যক্রম অনুসরণ করে তৃণমূল বিএনপি।

বিএনপি ছেড়ে তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদা। দলটিতে সম্প্রতি যোগ দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী, বীর বিক্রম।  

আর তৃণমূল বিএনপির মহাসচিবের দায়িত্বে থাকা তৈমুর আলম খন্দকারও বিএনপির সাবেক প্রভাবশালী নেতা।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটে ৩০০ আসনের মধ্যে ২৮০ আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল বিএনপি। প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক পাঁচজন সংসদ সদস্য। বিএনপি ছেড়ে অনেকেই তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

এদিকে ১৫ দল নিয়ে গঠিত প্রগতিশীল ইসলামী জোটের সঙ্গে গাঁটছড়া বেধে আসন্ন ভোটে লড়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি।

আর তৃণমূল বিএনপির প্রতীক সোনালি আঁশ নিয়ে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চায় প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা। এ বিষয়ে অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে তৃণমূল বিএনপি।

সিলেট-৬ থেকে তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী বলেন, আগামী ৭ জানুয়ারি সরকার একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে এবং জনগণ প্রতীক দেখে নয় যোগ্য ব্যক্তি দেখে ভোট দিবে।

১৯৭১ সালের ১২ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিলো সিলেটের গোলাপগঞ্জ উপজেলা। এ উপলক্ষে শহরে র‍্যালি ও আলোচনা সভায় যোগ দেন শমসের মবিন। 

আরবি 
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর