সাতটির বেশি আসনে ছাড় দেয়া সম্ভব না: কাদের 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম

শরিক দলগুলোর নেতারা অসন্তুষ্ট হলেও ১৪ দলীয় জোটের জন্য আওয়ামী লীগ সাতটির বেশি আসন ছাড়তে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘১৪ দলীয় জোটকে সাতটি আসন ছাড় দেয়া হয়েছে। যা হওয়ার হয়েছে, এর বাইরে কিছু সম্ভব না।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের শরিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন আওয়ামী লীগের নেতারা।

এরপর বৃহস্পতিবার রাতে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু একাত্তরকে বলেন, আপাতত সাতটি সাতটি আসনে ছাড় দেয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছেন জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ সভাপতি ও ১৪ দলের প্রধান শেখ হাসিনার সঙ্গে আরেকবার বসে আসন ভাগাভাগির বিষয় ঠিক করতে হবে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘সন্তুষ্ট অসন্তুষ্ট হওয়ার কিছু নেই। যার যার প্রতীকে নির্বাচন করতে পারে, কেউ বাধা দেয়নি।

‘শরিক দলের কাউকে আমরা বিজয়ের গ্যারান্টি দিতে পারবো না। ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে।’

এদিকে জাতীয় পার্টির সঙ্গে নিয়মিত বৈঠক হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসন বণ্টনের চেয়ে গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক সমঝোতার আলোচনা।

মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক আদর্শের ভিত্তিতে ২০০৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় ১৪ দলীয় জোট। ওই বছরের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে অনেক নেতাকর্মীকে হত্যার পর মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলোকে নিয়ে ২৩ দফা ঘোষণা দিয়ে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু হয়।

২০০৮ সাল থেকে গত তিনটি সংসদ নির্বাচনে ১৪ দলের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নেয় আওয়ামী লীগ। গত নির্বাচনেও জোটসঙ্গীদের ১৩ আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ।

জোটের অন্যান্য দলের সিংহভাগ প্রার্থীই আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করেন। এবারের ভোটেও নৌকা প্রতীকে আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে ভোট করার কথা জানিয়ে ১৪ দলের ছয়টি দল নির্বাচন কমিশনকে চিঠি দেয়।

আরবি 
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সৌদি আরবের অন্যতম প্রধান ও ব্যস্ততম পরিবহন কেন্দ্র রাজধানী রিয়াদের ‘কিং খালিদ’ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার আবারও এক ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের চালানো...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তরুণ আন্দোলনকারীদের ওপর পুলিশি ধরপাকড় ও আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন...
‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী নিজেদের সব ধরণের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার...
আবুধাবিতে অনুষ্ঠিত একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার লড়াইয়ে জমজমাট উত্তেজনার পারদ চড়ছে! বাংলাদেশ দলকে ৩৪৬ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে অধিনায়ক রহমত শাহর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর