মির্জা ফখরুলের জামিন আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নয় মামলার জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী তা নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে (সিএমএম) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার এ আদেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহের বেঞ্চ।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অভিযোগে রাজধানীর রমনা ও পল্টন থানায় ফখরুলের বিরুদ্ধে এই ৯ মামলা দায়ের করা হয়। এর মধ্যে পল্টন থানায় ছয়টি ও রমনা থানায় তিনটি।

বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক সহিংসতা, প্রকাশ্যে পুলিশ সদস্য পিটিয়ে হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়। এর পরের দিন ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকের দিন রাতেই প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের ঘটনায় রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফখরুলকে আদালতে তোলা হয়।

তার সিএমএম ও জজ আদালতে বিএনপি মহাসচিবের জামিন আবেদন মঞ্জুর হয়নি। হাই কোর্টে আবেদন করলে জামিন প্রশ্নে রুল শুনানি অপেক্ষায় থাকে।

এদিন রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন।

আইনজীবী সগীর হোসেন জানান, সিএমএম আদালতে ১০ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে রিট আবেদন করা হয়। কিন্তু আদালত আবেদনগুলো গ্রহণ করেননি। এ কারণে জামিন আবেদনগুলো গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট করা হয়েছিলো।

‘এর মধ্যে এক মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাই বাকি নয় মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন আইন অনুসারে গ্রহণ করে নিষ্পত্তি করতে সিএমএম আদালতকে নির্দেশ দিয়েছেন।’ 

আরবি 
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বিএনপিকে এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চান, যা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে...
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। ড. আবদুল মঈন খানের প্রস্তাবে এবং গয়েশ্বর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর