প্রতীক পেয়েই টুঙ্গিপাড়া ছুটে গেলেন সাকিব

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান প্রতীক পাওয়ার পরেই ছুটে গিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি।

সোমবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি বেদিতে শ্রদ্ধা জানান সাকিব আল হাসান। সে সময় পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, রাজনীতি ও ক্রিকেট মাঠে সমানভাবে সক্রিয় থাকতে চাই। আপাতত নির্বাচনী কাজ করব এবং বিজয়ী হলে কীভাবে এলাকার উন্নয়ন করা যায় সেই পরিকল্পনা করছি।

রাজনীতিতে নতুন তার সমালোচকদের এমন মন্তব্যকে তিনি উড়িয়ে না দিয়ে বলেন, রাজনীতি আর খেলার মাঠে সমান তালে কাজ করব।

তিনি বলেন, ‘নতুন আসলেও রাজনীতির মাঠে ভালো করার চেষ্টা করবো।’

সাকিব বলেন, জয়ী হতে পারলে মাগুরাকে নিয়ে অনেক পরিকল্পনা আছে। তা বাস্তবায়ন করবো।

সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ে মাগুরা-১ আসনের প্রার্থী সাকিবকে তার নৌকা প্রতীক বুঝিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা ও মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি মাগুরা ১ ও ২ আসন ছাড়াও ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের দলীয় আবেদন ফরম নিয়েছিলেন।

গত ২১ নভেম্বর দুপুরের পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে সাকিব আল হাসান নিজে মনোনয়ন ফরম জমা দেন।

২৩ নভেম্বর আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব।

১৮ থেকে ২১ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কাজ চলে। পরে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার দলের মনোনয়ন বোর্ড বসে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করে।

 

একাত্তর/আরএ
আমরা আবারো গোপালগঞ্জে যাবো। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করবো। গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে...
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান...
গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারাদেশের মানুষকে গোপালগঞ্জের ছুটে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর