নৌকায় ভোট দিন, আবারও সেবার সুযোগ চাই: প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ পিএম

সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভপতি শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দেওয়ায় দেশের উন্নয়ন হয়েছে। সাত তারিখে সকাল বেলা উঠে ভোট দিতে যাবেন, নৌকায় ভোট দেবেন। আপনাদের সেবা করার আর একটিবার সুযোগ চাই।

মঙ্গলবার দুপুর ১২টায় রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, নৌকা উন্নয়নের মার্কা, নৌকায় ভোট দিয়েছেন বলেই স্বাধীনতা পেয়েছেন। জীবনমান, রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। জাতির স্বপ্ন বাস্তবায়নে দারিদ্র্য ও গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি।

শেখ হাসিনা বলেন, ২০১৮ সালেও এই মাঠে এসেছিলাম। নৌকায় ভোট দিয়েছিলেন বলে, তারাগঞ্জ বদরগঞ্জ, উত্তরবঙ্গে মঙ্গা দুর্ভীক্ষ নেই। শেখ মুজিব আমার বাবা, দেশ দিয়েছে, পরিচয় দিয়েছে। আমরা উত্তরবঙ্গসহ গোটা দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছি। আজ বঙ্গবন্ধু নেই। বিজয়ের মাসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, মুজিববর্ষের সিদ্ধান্ত অনুযায়ী- দেশের কেউ গৃহহীন থাকবে না, দুই কাঠা জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আপনাদের তারাগঞ্জ-বদরগঞ্জেও এখন আর কেউ গৃহহীন নেই।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান। পথসভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। 

 

একাত্তর/এসি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তাকে দেশে ফেরানো বা পাওয়া মাত্রই গ্রেপ্তার করে কারাগারে...
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর