মনজুরের পোস্টার পোড়ানোর অভিযোগে বাচ্চুকে শোকজ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার-ব্যানার পুড়িয়ে ফেলার অভিযোগে চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে (শোকজ) নির্বাচনি অনুসন্ধান কমিটি।

ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের অভিযোগের প্রেক্ষিতে বাচ্চুকে মঙ্গলবার  এই নোটিশ দেন চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ নাজমুল হোসেন চৌধুরী।

নোটিশে বলা হয়েছে মহিউদ্দিন বাচ্চুকে বুধবার স্বশরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নোটিশে বলা হয়, প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম লিখিত অভিযোগ করে বলেছেন, মহিউদ্দিনের প্রত্যক্ষ নির্দেশে তার সমর্থকরা রোববার দিনগত রাতে হালিশহরের এইচ ব্লকে, ষোলশহর এল.জি.ই.ডি ভবনের সামনে এবং শিক্ষা বোর্ডের বিপরীতে টাঙানো পোস্টার, ব্যানার নামিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হয়েছে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ সুস্পষ্ট লঙ্ঘন

কেএসএইচ
পার্বত্য অঞ্চলের সমস্যা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, বরং রাজনৈতিকভাবে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। পাহাড়ে বৈষম্য...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার...
চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম বীর শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি পদযাত্রা।
দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের রাজনৈতিক ময়দানে সশরীরে হাজির হয়ে বিশাল এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর