‘স্মার্ট কৃষি সংযোজনে ইশতেহার পূর্ণতা পেয়েছে’  

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কৃষি উপকরণের সহজলভ্যতা এবং স্মার্ট কৃষি। এটি যুক্ত করায় ইশতেহার পরিপূর্ণতা লাভ করেছে। এছাড়া আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এই ইশতেহারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তারা। 

শনিবার, ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম (ক্যাপ) এর তত্ত্বাবধায়নে ‘ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। 

সেমিনারে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব এবং খনিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড নাজমুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম প্রমুখ।  

ক্যাপের ইলেকশন রিসার্চ অ্যান্ড অ্যানালিস্ট টিমের সদস্য কামরুল হাসান সেমিনারটি সঞ্চালনা করেন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠাতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার- ২০২৪, বিশ্বের বুকে এক নতুন বাংলাদেশের উদয়ের রূপকথা’ এই বিষয়বস্তুর উপর সেমিনারটি আয়োজিত হয়। 

আলোচনায় অংশ নিয়ে আবু জাফর বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা খুবই যুক্তিসংগত। কোভিড মহামারির পর দ্রব্যমূল্যের দাম বিশ্বব্যাপি বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশ সরকার নিরলস চেষ্টা করছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের এবং নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ হবে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ যেটার গুরুত্ব এই ইশতেহারে ভালোভাবেই উঠে এসেছে।    

ড. নাজমুল ইসলাম বলেন, ব্যক্তি ও জাতির শৃঙ্খলা এবং অর্থনৈতিক উন্নতির জন্য ২০২৪ সাল খুবই গুরুত্বপূর্ণ এবং আর্থিক কাজের শৃঙ্খলার জন্য কিছু জায়গায় নজর দিতে হবে। এই ইশতেহারটি যুগোপযোগী হয়েছে এবং বাংলাদেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরানোর জন্য এই ইশতেহারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।   

নিয়াজ মাখদুম বলেন, এই ইশতেহারের একটি পয়েন্ট আছে কৃষি উপকরণের সহজলভ্যতা এবং স্মার্ট কৃষি, এটি সংযোজনের মাধ্যমে ইশতেহারটি পরিপূর্ণতা লাভ করেছে। আগামী ৫ বছর নতুন সরকার এই ইশতেহার মোতাবেক কৃষিতে যদি ফোকাস করতে পারে তাহলে কৃষিতে অনেক উন্নতি হবে এবং এই সরকার একটি কৃষি বান্ধব হিসেবে সরকারের ভূমিকা খুবই প্রশংসনীয় হবে।

এআরএস
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর