চট্টগ্রাম-৮ আসনে নৌকা না থাকলেও স্বস্তিতে নেই লাঙ্গল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:০৬ পিএম

চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনী চিত্র এবার একেবারেই ভিন্ন। আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের সমর্থন আশা করছিলেন জাতীয় পার্টির প্রার্থী, কিন্তু তাকে নিরাশ করে দুই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাঁচটি ওয়ার্ড আর বোয়ালখালী উপজেলার বেশিরভাগ এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। 

তবে জাপার প্রার্থীকে সমর্থন না দিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরীর পক্ষে ভোট চাইছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরুদ্দিন। আর আরেক স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের পক্ষে প্রচার চালাচ্ছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন ও তার লোকজন।

নিজ দলের নেতাদের সমর্থন আর সহযোগিতা পেয়ে জয়ের আশা করছেন এই দুই প্রার্থী।

এই আসনে ফুলকপি মার্কা নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী। তিনি বলেন, আমাদের অর্থবিত্ত বেশি না থাকলেও জনগণের শক্তি আমাদের পাশে আছে, সারাজীবন রাজনীতি করেছি, জনগণের শক্তিকে কাজে লাগিয়েই নির্বাচনে জয়ী হতে চাই। 

অন্যদিকে কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম নির্বাচন করছেন। তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী। জানালেন মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে তার পক্ষে।

এদিকে আওয়ামী লীগের সমর্থন আশা করলেও মাঠে তা পাচ্ছেন না জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ। শুধু নিজ দলের লোকজন নিয়েই প্রচার চালাচ্ছেন তিনি। আসনটিতে কখনোই জাতীয় পার্টির তেমন ভোট ছিলো না। এই নির্বাচনী এলাকার প্রায় পাঁচ লাখ ভোটারের এই আসনে কখনো জয় পায়নি দলটি। এখানে দলটির ভোট তিন শতাংশেরও কম। তাই এবার জাতীয় পার্টির প্রার্থীকে জয় পেতে নির্ভর করতে হবে নির্বাচনে না আসা বিএনপির সমর্থকদের ওপর।

এখানকার মানুষের প্রধান দাবি কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতু। প্রতিবার নির্বাচনের আগে প্রার্থীরা এই প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি এখনো। তাই সেতু নির্মাণ করে দিতে পারবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা।

 

 

এআর
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর