স্বামী প্রার্থী, প্রতিপক্ষের হয়ে প্রচারণা চালাচ্ছেন স্ত্রী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:১১ পিএম

আছিয়া বেগম। একজন ইউপি সদস্য। তার স্বামী আবুল বাশার এবছর ন্যাশনাল পিপলস পার্টি থেকে পিরোজপুর ২ আসনে নির্বাচনে লড়ছেন। 

তবে স্বামীর জয়ের ব্যাপারে আশাবাদী নন এই নারী। উন্নয়নে বিশ্বাস করে অন্য প্রার্থীর প্রচারে নেমেছেন। তার কথা, এতে সংসার ভেঙে গেলেও পেছনে ফিরবেন না। 

ভান্ডারিয়া-কাউখালী উপজেলা নিয়ে পিরোজপুর-২ আসনে ভোট চেয়ে বেড়াচ্ছেন সাতজন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। এই আসনেই ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আবুল বাশার। তার স্ত্রী আছিয়া বেগম ইউনিয়ন পরিষদের সদস্য। কিন্তু স্বামীর প্রচারে তিনি নেই। বরং প্রচার চালাচ্ছেন আরেক প্রার্থী মহিউদ্দিন মহারাজের।

প্রতিদিন স্থানীয় নারীদের নিয়ে মানুষের কাছে মহিউদ্দিন মহারাজের জন্য ভোট চাইছেন আছিয়া বেগম। এজন্য স্বামী যদি তালাক দেয়, তাতেও আক্ষেপ নাই তার।

আছিয়া বেগমের এই সিদ্ধান্তকে অবশ্য খুব একটা খারাপভাবে নেয়নি এলাকাবাসী। তাদেরও কথা, স্বামী জিতবে না, তাই অন্যের জন্য প্রচার চালাচ্ছেন আছিয়া বেগম।

আওয়ামী লীগের ছেড়ে দেওয়া পিরোজপুর-২ আসনে প্রধান প্রার্থী জাতীয় পার্টি-জেপির আনোয়ার হোসেন মঞ্জু। আর প্রধান প্রতিদ্বন্দ্বী তারই সাবেক পিএস স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ। 

 

এআর
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি এদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে আসেন, তাহলে আমাদের ভাবতে হবে আমরা সে শপথ অনুষ্ঠানে যাব কি না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন...
পঞ্চম সংসদ নির্বাচনে ১৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দারুণ লড়াইয়ের পর এককভাবে পেয়েছে ৬৮টি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর