প্রথমবার নৌকার মাঝি কমপক্ষে ৬০ জন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৫৩ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে জীবনে প্রথমবারের মত সংসদ নির্বাচন করছেন অন্তত ৬০ জন প্রার্থী। ভোটের মাঠে নতুন মুখ এই প্রার্থীদের বেশিরভাগই আছেন শক্তিশালী অবস্থানে, অনেকে আবার পড়েছেন কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে। 

মাগুরার ছেলে, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। খেলার মাঠ দাপানো সাকিব এবার এলাকার মানুষের পাশে দাঁড়াতে প্রথমবার আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মাগুরা-১ আসনে। 

ঢাকা-১০ আসনে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এর আগে কখনও রাজনীতিতে ছিলেন না তিনি। তবে তিনি জানিয়েছেন, ২০০৮ সাল থেকে তিনি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আছেন। 

আওয়ামী লীগের আরেক নতুন মুখ জামালপুর-৫ আসনের আবুল কামাল আজাদ। সরকারি চাকরিতে থাকার সময় বিদ্যুৎ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দায়িত্ব পালনের পর ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব। অবসরের পর ছিলেন এসডিজি বিষয়ক সমন্বায়ক। 

ফরিদপুর-৩ আসনে প্রথমবারের মত নৌকার মাঝি হন শামীম হক। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করলেও উচ্চ আদালত থেকে প্রার্থীতা ফিরে পেয়েছেন তিনি।

একইভাবে ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগ থেকে প্রথমবার মনোনয়ন পেয়েছেন নিলুফার আনজুম পপি। তিনি প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। বর্তমানে তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। 

ভোটের মাঠ দাপিয়ে বেড়ানো ফেনী-১ আসনের প্রার্থী আলাউদ্দিন নাসিম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রথমবার। শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাসিম চাকরি জীবনে ছিলেন ১৯৯৬ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার। 

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব। চাকরি থেকে অবসরের পর এবার ঝিনাইদহ-৩ আসনে পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন। তার বাবাও ছিলেন ১৯৭৩ সালে এখানকার সংসদ সদস্য।

ছেলের জন্য মনোনয়ন চেয়েছিলেন, হয়েছেও তাই। রংপুর-৫ আসনে এবার আওয়ামী লীগের নতুন মুখ রাশেক রহমান। তাঁর বাবা এইচ এন আশিকুর রহমান বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোশাধ্যক্ষ। 

পঞ্চগড়-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া। তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের এ টু আই প্রকল্পের কর্মকর্তা ছিলেন।

এআরএস
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর