যে কারণে ভোট দেওয়া হচ্ছে না জিএম কাদেরের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:২১ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া হচ্ছে না রংপুর-৩ আসনে লাঙ্গলের প্রার্থী ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের।

ভোটের মাঠে জিএম কাদের রয়েছেন রংপুরে। আর তিনি ভোটার ঢাকার। এদিকে পোস্টাল ব্যালটেও আগে ভোট পাঠাননি।

এ কারণেই তিনি এবারের নির্বাচনে প্রার্থী হলেও ভোট দিতে পারছেন না বলে শনিবার সাংবাদিকদের জানান জাপা চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক।

তবে ভোটের দিন জিএম কাদের রংপুর থেকেই সারা দেশের ভোট পর্যবেক্ষণ করবেন করবেন এবং নিজের নির্বাচনী এলাকা ঘুরে দেখবেন বলে জানান রাজ্জাক।

এদিকে জিএম কাদের রয়েছেন রংপুর শহরের সেন পাড়ায় পৈতৃক বাড়ি স্কাই ভিউতে। ভোটের দিন সেনপাড়া কেন্দ্র দিয়ে তার ভোট পর্যবেক্ষণে বের হওয়ার কথা রয়েছে।

তবে সকাল ১০টা পর্যন্ত বাসাতেই অবস্থান করছিলেন সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

আরবি
উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর, গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও কথিত পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
রংপুর-৪ আসনের নবনির্বাচিত এমপি ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, চব্বিশের অভ্যুথানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেভাবে নেতৃত্ব দিয়েছিলো, জাতীয় সংস্কার কমিটিতেও এনসিপি সেভাবে সংস্কারের...
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ যখন তুঙ্গে তখন নির্বাচন থেকে সরে আসার ঘোষণাও দিচ্ছেন কেউ কেউ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর