মন্ত্রিসভায় যাবো না, জাপাই কার্যকর বিরোধীদল: চুন্নু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০২:৪৩ পিএম

জাতীয় পার্টি মন্ত্রিসভায় যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, সংসদের কার্যকর বিরোধীদল জাতীয় পার্টিই।

 শনিবার সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় পার্টি মন্ত্রীসভায় যাবে না। সরকারি সুযোগ-সুবিধা না পেলেও সংসদে বিরোধী দলের ভূমিকা কেবল জাপাই নিতে পারে।

‘বাকিরা স্বতন্ত্র প্রার্থী হলেও তারা আওয়ামী লীগের রাজনীতি করেন, অনেকেই দলের পদ-পদবীতেও আছেন,’ বলেন চুন্নু।

সদস্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৬২ আসন, আর সাবেক সেনাশাসক এইচএম এরশাদের গড়া দল জাতীয় পার্টি গতবারের তুলনায় অর্ধেক অর্থাৎ ১১ আসন পেয়েছে।

সংসদে বিরোধীদল কারা হচ্ছে তা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বলেছেন, তারা বিরোধীদলে ছিলেন, এবারও বিরোধীদলে থাকতে চান।

এদিন চুন্নু বলেন, সংসদের কার্যকর বিরোধী দল জাতীয় পাটি। স্পিকার অন্য কাউকে বিরোধী দল হিসেবে বিবেচনা করলেও সংসদের কার্যকর বিরোধীদল জাতীয় পার্টিই।

আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে নির্বাচন করলেও গত দুই সংসদে বিরোধীদলের ভূমিকায় আছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জিএম কাদের রয়েছেন একাদশ সংসদের বিরোধীদরীয় উপনেতা। 

এদিকে শুক্রবার দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ ও এইচএম এরশাদের সাবেক প্রেস সচিব সুনীল শুভ রায়কে নিয়ে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে একজন কো-চেয়ারম্যান ও একজন প্রেসিডিয়াম মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম হাস্যকর ও অযৌক্তিক।

‘কার্যালয়ের সামনে তাদের বিক্ষোভ মন থেকে নয়, রাগ-ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের রাগ-ক্ষোভ যৌক্তিক, কিন্তু তারা যেভাবে তা প্রকাশ করেছেন তা অযৌক্তিক,’ বলেন মুজিবুল হক।

তিনি আরো বলেন, বহিষ্কৃতদের আচরণ নমনীয় হলে, দলের চেয়ারম্যান চাইলে, তাদেরকে আবার ফেরাতে পারবেন। 

আরবি
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নাম ঘোষণা করেছে সরকারি ও বিরোধী দল। এই তালিকায় অনেক তরুণ নারী নেতৃত্বের আগমন ঘটলেও, সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে...
গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। 
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর