গণভোট বাতিল হলে সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। 

আজ সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো আইনগত সুযোগ নেই। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ঘোষিত তফসিলে অনুষ্ঠিত গণভোট যদি বাতিল হয়, তবে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিলের ঝুঁকিতে পড়বে।

গুম কমিশন, দুদক সংস্কার কমিশন ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের উদ্যোগের প্রতিবাদ জানান এই আইনজীবী।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০টি বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। এখন সেসব বিষয় মানতে বিএনপি টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি।

একাত্তর/আরএ
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নাম ঘোষণা করেছে সরকারি ও বিরোধী দল। এই তালিকায় অনেক তরুণ নারী নেতৃত্বের আগমন ঘটলেও, সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে...
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর