আন্দোলন বৃথা যাবে না, কথা বলে নতুন কর্মসূচি: রিজভী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০২:৫৯ পিএম

সরকারের বিরুদ্ধে করা আন্দোলন বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জোটের দলগুলোর সঙ্গে কথা বলেন নতুন কর্মসূচি দেয়া হবে।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সাত জানুয়ারি একনায়কতন্ত্রের নতুন মডেল তৈরি করা হয়েছে। এখন বিশ্বজুড়ে নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি উঠেছে।

‘দেশ থেকে মানবাধিকার, গণতন্ত্র লুট করেছে আওয়ামী লীগ। বিশ্বজুড়ে নতুন নির্বাচনের আহ্বানকে স্বাগত জানায় গণতন্ত্রকামী জনগণ ও দল,’ বলেন রিজভী।

সদস্য অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। দেশে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৭টি দল ভোটে অংশ নিলেও বিএনপি ও সমমনা দলগুলো বয়কট করেছে।

ভোটের আগে নির্বাচন প্রতিহত ও সরকার পতনের দাবিতে বিভিন্ন কর্মসূচি চালায় বিএনপি। সবশেষ তারা অসহযোগ আন্দোলন দেয়। তবে সেসব আন্দোলনে কিছু সহিংসতা ছাড়া জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখাতে পারেনি বিএনপি।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি। এবার জনগণের আন্দোলন বৃথা যাবে না। জোটের সাথে কথা বলে নতুন কর্মসূচি দেয়া হবে।

বিএনপির এই নেতা দাবি করেন, কারাবন্দি বিএনপি নেতারা চিকিৎসা পাচ্ছে না। অনেকের সংবাদও পাওয়া যাচ্ছে না। কারাগারে মৃত্যুর পর নেয়া হয় হাসপাতালে। রাজবন্দীদের মৃত্যু অতীতের রেকর্ড ভেঙেছে।

গত ২৮ অক্টোবরে বিএনপি সমাবেশ ঘিরে ঢাকায় ব্যাপক সহিংসতা ও প্রকাশ্যে পুলিশ পিটিয়ে হত্যার পর বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

এছাড়া হরতাল-অবরোধের মধ্যে বাস-ট্রেনে আগুনসহ বিভিন্ন নাশকতার মামলায় মামলা গ্রেপ্তার হয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতা।

রিজভী বলেন, ‘ডামি নির্বাচন করার জন্য বিএনপির আড়াই হাজার নেতা-কর্মীকে বিনা অপরাধে কারাগারে রাখা হয়েছে।’ 

আরবি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর