স্থানীয় সরকার ভোটে নৌকা প্রতীক থাকার সিদ্ধান্ত সন্ধ্যায়

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০২:৩০ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা থাকবে কিনা সেই সিদ্ধান্ত সন্ধ্যায় নেয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা আহ্বান করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

গত সাত জানুয়ারি টানা চতুর্থ বারের মতো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর এটাই হতে যাচ্ছে দলের প্রথম কার্যনির্বাহী সংসদের বৈঠক।  

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হবে আজ সন্ধ্যায় কমিটির বৈঠকে।

এর আগে বৃহস্পতিবার কাদের বলেছিলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দেয়া হবে কিনা বা প্রার্থিতা উন্মুক্ত থাকবে কিনা, সে সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

স্থানীয় সরকার আইন সংশোধন করে ২০১৫ সালে দলীয় প্রতীকের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। এরপর থেকে ইউনিয়ন, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে।

কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভেদ বাড়ছে এবং বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। শুধু ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ২০২১ ও ২০২২ সালে এক হাজার ৪২৮টি সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে ১৭ হাজার ২৮১ জন আহত এবং ২৭৪ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া স্থানীয় সরকারে দলীয় প্রতীক দেয়ার তাত্ত্বিক ভিত্তি নিয়েও বিতর্ক চলছে।

এরি মধ্যে আগামী মার্চের প্রথম সপ্তাহের আগেই দেশে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।

আর উপজেলা নির্বাচন ঘনিয়ে আসায় দলীয় প্রতীক থাকবে কিনা তা নিয়েও গুঞ্জন বেড়েছে।

আরবি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর