স্থানীয় সরকার ভোট দলীয় প্রতীকে না উন্মুক্ত, যা বললেন কাদের

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:০৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে নাকি প্রার্থিতা উন্মুক্ত করে দেয়া হবে তা নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত জানাতে না পারলেও বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দেয়া হবে কিনা বা প্রার্থিতা উন্মুক্ত থাকবে কিনা, সে সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার আইন সংশোধন করে ২০১৫ সালে দলীয় প্রতীকের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। এরপর থেকে ইউনিয়ন, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে।

কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভেদ বাড়ছে এবং বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। শুধু ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ২০২১ ও ২০২২ সালে এক হাজার ৪২৮টি সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে ১৭ হাজার ২৮১ জন আহত এবং ২৭৪ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া স্থানীয় সরকারে দলীয় প্রতীক দেয়ার তাত্ত্বিক ভিত্তি নিয়েও বিতর্ক চলছে।

এরি মধ্যে আগামী মার্চের প্রথম সপ্তাহের আগেই দেশে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।

আর উপজেলা নির্বাচন ঘনিয়ে আসায় দলীয় প্রতীক থাকবে কিনা তা নিয়েও গুঞ্জন বেড়েছে।

এদিন দেশে সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব, বিভেদ নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব, বিভেদ থাকেই। নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া দ্বন্দ্ব, বিভেদ মেটানো এটা আওয়ামী লীগের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ দলীয়ভাবে মোকাবেলা করা হবে।

‘শেখ হাসিনার প্রশ্নে দলে কোনো দ্বন্দ্ব, সংঘাত, বিভেদ নেই। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত মিটিয়ে ফেলা হবে,’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ষড়যন্ত্রের কথা না বলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি মন্ত্রণালয় বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে শুরু করেছে। 

আরবি
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সঙ্কটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জিজ্ঞেসাবাদের জন্য একদিনের...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজনকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকি ৪৪ জনকে মুচলেকা নিয়ে স্ব-স্ব পরিবারের জিম্মায়...
মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা দরকার উল্লেখ করে জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ ইজ্জত ও নিরাপত্তা —দুই দিক থেকেই ভালো নেই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর