সংরক্ষিত নারী আসনে প্রথম দিন আ.লীগের ফরম নিলেন ৮১০ জন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে ৮১০ জন ফরম সংগ্রহ করেছেন। ফরম বিক্রি থেকে মঙ্গলবার দলটির আয় হয়েছে চার কোটি পাঁচ লাখ টাকা।

মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

প্রথম দিন বিক্রি হওয়া ৮১০টি ফরমের মধ্যে ঢাকা বিভাগ ২৭৫টি, ময়মনসিংহ বিভাগ ৬২টি, সিলেট ২৬টি, চট্টগ্রাম বিভাগ ‌১৪৯টি, রংপুর ৭৫টি, রাজশাহী ৯০টি, খুলনা‌ ৭৭টি এবং বরিশাল বিভাগের জন্য বিক্রি হয়েছে ৫৬টি।

সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন শোবিজের তারকারাও। তালিকায় রয়েছেন- অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন।

মঙ্গলবার সকালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম পরিদর্শন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ত্যাগী ও পরীক্ষিতদের মনোনয়ন দেবে আওয়ামী লীগ। আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পর থেকেই পরবর্তী নির্বাচন নিয়ে কাজ শুরু করে দেন। জেলা সফরে গিয়েও যোগ্য কাউকে দেখলে তার নাম লিখে রাখেন। সময়মতো সেটা কাজে লাগান।

সংস্কৃতি অঙ্গনের কেউ কেউ মনোনয়ন পেতে পারেন বলে আভাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে ২৭তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম জানান, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা ১৮ ফেব্রুয়ারি, ১৯ ও ২০ ফেব্রুয়ারি যাচাইবাছাই, ২২ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি, ২৫ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার এবং ১৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগকে স্বতন্ত্র প্রার্থীরা তাদের অংশের নারী প্রার্থীর জোট করে দিয়েছে। জাতীয় পার্টি তাদের ১১টি আসনে এককভবে নির্বাচন করবে। জাতীয় পার্টি পাবে দুটি আসন এবং আওয়ামী লীগ, স্বতন্ত্র ও তাদের ১৪ দলীয় জোট পাবে ৪৮টি আসন।

কেএসএইচ
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর