ভুলের খেসারত বিএনপিকে দিতে হবে অনেকদিন: কাদের

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম

্দ্যই অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে, দলটিকে তার খেসারত অনেকদিন ধরে দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা তিনি।

ওবায়দুল কাদের বলেন, দিনক্ষণ দিয়ে দুনিয়ার কোনো দেশে আন্দোলন হয়েছে এমন কোনো খবর আমাদের কাছে নেই। যারা আন্দোলন করবে তাদের সাবজেক্টিভ প্রিপারেশন লাগবে, সাংগঠনিক প্রস্তুতি লাগবে।

তবে সে প্রস্তুতি বিএনপির নেই মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে, সে ভুলের খেসারত আরো অনেকদিন দিতে হবে।

প্রধান বিচারপতির বাসভবনে হামলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারাগার থেকে মুক্তির কাল হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন কাদের।

তিনি বলেন, প্রধান বিচারপতির বাড়িতে হামলার বিষয়টি স্পর্শকাতর। এ মামলায় এখনো সে জেলে। তবে জামিন পাবেন না এমন নয়। জামিন হয়ে যাবে।

আর বিএনপির বিভিন্ন নেতা বিভিন্ন কথা বলার জন্য তাদের কোনো কথাই বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

পাকিস্তান ও বাংলাদেশের গণতন্ত্রের বিষয় তুলনা করে তিনি বলেন, দুদেশের গণতন্ত্র যোজন যোজন দূরের ব্যাপার। তাদের সঙ্গে পার্থক্য হলো- আমাদের দেশের নির্বাচন নিয়ে বিদেশি শক্তি বিশেষ করে পশ্চিমা বিশ্ব মাতামাতি করে, যেমন- ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে আসে।

কিন্তু কেনো তারা পাকিস্তানে নেই- এ প্রশ্নও তোলেন ওবায়দুল কাদের।

তবে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংঘাত-সহিংসতা ছাড়াই স্বাধীনতার পরবর্তী সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধান কাজ হবে নির্বাচনী ইশতেহারের বিষয়গুলি বাস্তবায়ন করা।  

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হয়ে ৬২ জন স্বতন্ত্র প্রার্থীর জয়ের বিষয়ে কথা বলে ওবায়দুল কাদের। বলেন, এবার কৌশলগত কারণে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছে। তারাও আওয়ামী লীগের লোক। মতবিরোধ-দ্বন্দ্ব হয়েছে।

তবে দলের অভ্যন্তরে এসব হানাহানি ও কোন্দলের অবসান ঘটিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করাই আওয়ামী লীগের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

আরবি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর