মির্জা ফখরুল ও আমীর খসরু জামিনে মুক্ত 

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৫ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ)  সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকাল পৌনে চারটার দিকে মহাসচিব ফখরুল ও আমির খসরু কারাগারের মূল ফটক থেকে বেরিয়ে যান। তারা দুজনই কারাগার থেকে জামিনে মুক্ত হলেন।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতা হলে ২৯ অক্টোবর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকেও গুলশানের বাসা গ্রেপ্তার করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ বিভিন্ন অভিযোগে পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় বিএনপির এই দুই নেতাকে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর এবং এর পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে ১১টি মামলা হয়। এর আগে ১০টিতে তিনি জামিন পেয়েছেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তার  জামিন গতকাল মঞ্জুর করেন আদালত।

অন্যদিকে, আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা হয়। এর আগে তিনি ৯টি মামলায় জামিন পান। তিনিও গতকালই প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পান।

গ্রেপ্তার হওয়ার সাড়ে তিন মাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপির এই দুই নেতা।

 

একাত্তর/জো
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুম ও খুনের চেয়েও বড় ভয়াবহ বাস্তবতা হলো—ফ্যাসিস্ট শেখ হাসিনার এ নিয়ে কোনো অনুশোচনা ছিলো না বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর