সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী কেন: আনিসুল

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম

বাজার সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী কেন তা জানতে চেয়েছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এ কথা বলেন।

বিরোধী দলীয় উপনেতা বলেন, বাংলাদেশে সরবরাহের অভাব নেই। যেটা হচ্ছে সেটা সিন্ডিকেট। এটা চিহ্নিত। এটার ওপর প্রতিবেদন আছে। ভোক্তা অধিদপ্তরের বৈঠকে মাংসের দাম কমানো নিয়ে তারা মারপিট করেছিলো। কোনো দোকানদার কম দামে বিক্রি করলে সরবরাহকারী সরবরাহ বন্ধ করে দেয়। এত শক্তিশালী সিন্ডিকেট! আমার প্রশ্ন হচ্ছে কী করে তারা সরকারের চেয়ে বেশি শক্তিশালী। সরকারের সংস্থা জানে কারা করছে। রোজার সময় সিন্ডিকেট দাম বাড়াবে যদি সরকার শক্ত হাতে তাদের দমন না করে।   

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সিন্ডিকেট এখন এত শক্তিশালী হয়ে গেছে তারা প্রত্যেকদিন সকালে মোবাইলের মাধ্যমে দাম চূড়ান্ত করে দেয়। ডিম, তেল, মাংস ও তাজা শাকসবজির দামও বাড়িয়ে দেয় তারা। এটার ওপর গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিবেদনও আছে। তারা জানে কারা করছে। কিন্তু কোনো অ্যাকশন হয়েছে তা আমরা এখনও দেখিনি। কোথাও দেখা যায়নি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে।

জাতীয় পার্টির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এনবিআর থেকে পদক্ষেপ নেয়া হয়েছে আমদানি ট্যাক্স কমানোর জন্য। আশা ছিলো জিনিসপত্রের দাম কমবে। দাম কমেনি।

কেএসএইচ
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নাম ঘোষণা করেছে সরকারি ও বিরোধী দল। এই তালিকায় অনেক তরুণ নারী নেতৃত্বের আগমন ঘটলেও, সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে...
গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। 
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর