দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারকেই দুষলেন বিএনপি নেতারা

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১০:২১ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারকেই দুষলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজনই বাজার সিন্ডিকেটের সাথে জড়িত। আর বাজারে গিয়ে এর খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। এদিকে নিত্য পণ্যের দামের জন্য সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

শুক্রবার রাজধানীতে আলাদা দু'টি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা।

দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি নেতারা কেবল জেলখানা থেকে বের হচ্ছেন। এখনও শত শত নেতাকর্মী কারাগারে। আর সিন্ডিকেটের মতো এমন প্রভাবশালী চক্র সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না। এটা শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী এর প্রমাণ। কারণ একটা পৃষ্ঠপোষকতা লাগে। ক্ষমতার একটা ছায়া লাগে। 

আওয়ামী লীগের লোকজনই বাজার সিন্ডিকেটের সাথে জড়িত অভিযোগ করে তিনি আরও বলেন, ধুম্রজাল সৃষ্টি করে কোনো লাভ হবে না।  

এসময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মামুন আহমেদ, আতাউর রহমান ঢালী,  বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

এদিকে নিত্য পণ্যের দামে দেশের মানুষ আজ অসহায় উল্লেখ করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এর জন্য সরকারকে দায়ী করেছেন।  

শুক্রবার ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

সেলিমা রহমান বলেন, সাধারণ মানুষ আজ কিছু খেতে পারছে না। কিন্তু সরকার মানুষের কথা চিন্তাই করছে না। শুধু উন্নয়নের কথা বলে, জনগণের সঙ্গে মজা নেয় ক্ষমতাসীনরা। লোনের টাকা পরিশোধ করতে জনগণের ওপর সবকিছুতে কর বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।

তিনি আরও বলেন, বিএনপির একজন নেতাকর্মী বেঁচে থাকতে দেশে বাকশাল কায়েম করতে পারবে না আওয়ামী লীগ। স্বাধীনতার ৫২ বছর পরেও দেশের মানুষ স্বাধীন নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক।

আরবিএস
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর