দেশে ভয়াবহ আর্থিক নৈরাজ্য চলছে: রিজভী

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৪:৩৪ পিএম

দেশ ভয়াবহ আর্থিক নৈরাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) উদ্যোগে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, উন্নয়নের নামে সরকার যে লুটপাট করেছে, এটা এখন খোলাসা হয়ে যাচ্ছে।

আওয়ামী লীগ পদ্মা সেতু, ফ্লাইওভার ও মেট্রোরেলের নামে সত্যিকার অর্থেই মানুষের টাকা লুটপাট করেছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা সমর্থনকারী তারা বিরোধীদলের ওপর তরবারি বসিয়ে শেখ হাসিনাকে প্রটেকশন দিয়েছে তাদের যে লুটপাটের স্বর্গ রাজ্য সেটি কিন্তু বেরিয়ে পড়েছে।

এদিকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের দায়িত্বকালে তার কর্মকাণ্ডের সমালোচনা করে রিজভী বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির খবর বেরিয়ে আসছে। দায়িত্বে থাকা অবস্থায় বিরোধী দলের ওপর নিপীড়ন নির্যাতন করেছিলেন বেনজীর আহমেদ। বিরোধীদলের ওপর নির্যাতন করে নিজে সাদ্দামের বেহেস্ত তৈরি করেছেন। লুটপাটের মাধ্যমে নামে বেনামে সম্পদ করেছেন। সরকারকে খুশি করায় এমন লুটপাট করেছে, এটাই সরকারের আসল চিত্র।

এ সময় বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর