কারাবন্দীদের তালিকা নিয়ে ফখরুলকে কাদেরের চ্যালেঞ্জ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ পিএম

বিএনপি জেলে থাকা নেতাকর্মীদের সংখ্যা নিয়ে মিথ্যাচার করছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ছিলো ২০ হাজার এখন সেটা ৬০ লাখ হলো কী করে? ৬০ লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করুক। না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, বিএনপির কাছে ইতিবাচক রাজনীতি আশা করা যায় না, তাদের লক্ষ্য স্বাধীনতাকে ধ্বংস করা।

বিএনপির সরকার পতনের আন্দোলন করার শক্তি ও সাহস নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির আন্দোলনকে সমর্থন দেয়নি। তাই তারা বুঝে গেছে আন্দোলন করে লাভ নেই। এছাড়া তারা আন্দোলন করার সক্ষমতা রাখে না। জনগণ তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি। ভবিষ্যতেও হবে না। আন্দোলন করার শক্তি ও সাহস নেই বিএনপির।

যারা বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করে তারা বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

পয়লা বৈশাখ পালন নিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে কাদের বাঙালির সংস্কৃতি বিরোধী প্রচারণার জন্য বিএনপির সমালোচনা করেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাঙালিয়ানায় বিএনপি বিশ্বাস করেনা।

রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নেয়া পদক্ষেপ চলমান থাকবে কি না, জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যতদিন জনগণের প্রয়োজন থাকবে- ততদিন জনস্বার্থে এই প্রোগ্রাম থাকবে।

ইসরাইল ও ফিলিস্তিন যুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না। শান্তি চাই।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর